IPL 2025: নাইটদের ঘরের মাঠে সমর্থন পাচ্ছে লখনউও, ধোনির রাজ্য থেকে ইডেনে হাজির ক্রিকেটপ্রেমীরা
মঙ্গলবার ইডেনে আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে কেকেআর। শেষ ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছিল কেকেআর। এবার সেই জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামছে নাইট ব্রিগেড। সন্ধ্যা সাড়ে সাতটায় নয় দুপুর সাড়ে তিনটা থেকে এই ম্যাচ শুরু। তবে কাজের দিনে কেকেআরের ম্যাচ থাকায় ইডেনের সামনে চেনা চিত্র উধাও।
কেকেআরের ম্যাচ মানেই সরগরম ময়দান। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে, কিন্তু মঙ্গলবার দুপুরে সেই চিত্র কিছুটা হলেও যেন ফিকে। গত রবিবার এই ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু রামনবমীর দিনে নিরাপত্তা জমিতে সমস্যা হতে পারে এর জন্য ম্যাচটি পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে। কাজের দিনে দুপুরবেলা ইডেন কতটা ভরবে সেটা নিয়ে প্রথম থেকে সংশয় ছিল। ম্যাচের কয়েক ঘন্টা আগে যে চিত্র দেখা গেল তা ইডেনের নামের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়।

তবে কেকেআরের খেলা বলে কথা। নদীয়া, বর্ধমানের পাশাপাশি পড়শি রাজ্য ঝাড়খন্ড থেকেও ইডেনে খেলা দেখতে হাজির ক্রিকেট ভক্তরা। ঝাড়খন্ড থেকে তিন ক্রিকেট ভক্ত ইডেনে খেলা দেখতে এসেছিলেন। এদের মধ্যে দুইজন কেকেআরের সমর্থক একজন লখনউ দলের। তাদের পরনে ছিল কেকেআর এবং লখনউ দলে জার্সির। ওয়ান ইন্ডিয়াকে ঝাড়খণ্ডের লখনউ দলের সমর্থকটি জানিয়েছেন, তিনি নিকোলাস পুরাণের ভক্ত আজকের তিনি বিধ্বংসী ব্যাটিং করবেন। অন্যদিকে কেকেআর সমর্থকদের আবার বাজি সুনীল নারিন। যতই অফ ফর্মে থাকুন ক্যারিবিয়ান তারকার ওপরে আস্থা হারাচ্ছেন না কেকেআর ভক্তরা।
তারা অন্যদিকে বর্ধমান থেকেও দুই বন্ধু এসেছেন পরস্পর দুই ভিন্ন দলকে সমর্থন করতে। বর্ধমান থেকে আগত এক সমর্থক ইডেনের বাইরে জানালেন, তিনি ঋষভ পন্থের জন্যই লখনউ দলের সমর্থক। তবে তিনি মোহনবাগানের সমর্থন নন। পাশাপাশি নদীয়া থেকে পুরো পরিবার সমেত ও শিশুকে নিয়ে ইডেনে খেলা দেখতে এসেছিলেন এক মহিলা সমর্থক। তিনি আশাবাদী এই ম্যাচের জয়ের ধারা বজায় রাখবে কেকেআর দলের সবাই ভালো পারফরম্যান্স করে ভক্তদের মন ভরাবেন। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে একাধিক লখনউ সমর্থক এসেছেন ইডেনে। তারা ঋষভ পন্থ এবং নিকোলাস পুরাণের জন্যই লখনউ দলকে সমর্থন করেন।
Amader sohor, amader team! 💜 pic.twitter.com/5N3fgr7yEn
— KolkataKnightRiders (@KKRiders) April 8, 2025
বিগত কয়েক বছর ধরেই কলকাতায় কেকেআর-লখনউ খেলা মানে বঙ্গভঙ্গের সামিল। কারণ লখনউ দলের মালিক কলকাতার বিশিষ্ট শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। কলকাতাতে লখনউ দলের একটি ফ্যান ক্লাবও তৈরি হয়েছে। ফলে মঙ্গলবার ইডেন পুরোপুরি না পরলেও যেটুকু ভরবে তাতে কিন্তু লখনউ দলের জন্য সমর্থন ও কম থাকবে না কারণ মোহনবাগান এসজি সমর্থকদের একটা বড় অংশই বর্তমানে আইপিএল হলেই লখনউ দলকে সমর্থন করেন












Click it and Unblock the Notifications