IPL 2025: কাছে এসেও জয় অধরাই, দুরন্ত ব্য়াটিং করেও ঘরের মাঠে লখনউয়ের কাছে হার কেকেআরের

ঘরের মাঠে ভালো খেলেও জয় অধরাই থাকল নাইটদের। লখনউয়ের কাছে ৪ রানে পরাজিত কেকেআর। সানরাইজার্স ম্যাচে জয়ের পর ফের ধাক্কা খেল নাইট ব্রিগেড।

টসে জিতে ঘরের মাঠে বোলিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে। কেকেআর দলে একটি বদল হয়। মঈন আলির পরিবর্তে দলে এলেন স্পেনসর জনসন। অন্যদিকে লখনউ দল শেষ ম্য়াচের প্রথম একাদশই নিয়ে খেলতে নামে।

Lucknow Super Giants

ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে লখনউ। ইডেনের পিচ ছিল ব্যাটিং সহায়ক। যার পুরোপুরি ফায়দা তুলল লখনউ দল। দুই ওপেনার মিচেল মার্শ এবং মার্করাম শুরু থেকেই বিধ্বংসী ছন্দে খেলতে শুরু করে। ৬ ওভার শেষে লখনউ দলের রান ছিল বিনা উইকেটে ৫৯। দুই ওপেনার মিচেল মার্শ, এইডেন মার্করাম শুরুটা ভালোই করতে থাকেন। তাদের থামানোর কোনও দিশাই খুঁজে পাচ্ছিলেন না কেকেআরের বোলাররা।

৯৯ রানের পার্টনারশিপ তৈরি করেন দুই জনে। শেষ পর্যন্ত লখনউ শিবিরে প্রথম ধাক্কাটা দেন হর্ষিত রানাই। ২৮ বলে ৪৭ রান করে হর্ষিত রানার বলে আউট হলেন মার্করাম। মার্করাম আউট হলেও নিজের ছন্দে খেলে যেতে থাকেন মার্শ। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে যেখানে শেষ করেছিলেন কেকেআরের বিরুদ্ধে সেখান থেকেই শুরু করলেন।

মার্শ ৪৮ বলে ৮১ রান করলেন। তাঁর ইনিংস ছি্ল ছয়টি চার এবং পাঁচটি ছক্কা।রাসেলের বলে আউট হলেন মার্শ। অজি তারকা আউট হওয়ার পর ইডেনে শুরু হল ক্যারিবিয়ান তাণ্ডব। যেন কালবৈশাখী হয়ে ইডেনে আর্বিভূত হলেন নিকোলাস পুরাণ। ইডেনে দুরন্ত ইনিংস খেললেন নিকোলাস পুরাণ, ৩৬ বলে অপরাজিত ৮৭ রান করলেন। তাঁর ইনিংসে ছিল সাাতটি চার এবং আটটি ছক্কা। ৫ ম্যাচে ২৮৮ রান করে ফেললেন পুরাণ। সেই সঙ্গে ওরেঞ্জ টুপির মালিকও হলেন পুরাণ।

আবদুল সামাদ ৬ রান করে রানার বলে আউট হলেন। মিলার ৪ রানে অপরাজিত থাকলেন। পন্থকে ব্যাট করতে নামতেই হল না। ব্য়াট হাতে ছন্দে নেই পন্থ। ইডেনে ব্যাটিং সহায়ক উইকেটে রান করার সুযোগ ছিল তাঁর সামনে কিন্তু সেটা কাজে লাগালেন না পন্থ। এরফলে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রান তুলল লখনউ।

জবাবে ব্যাট করতে নেমে কেকেআরের শুরুটা খুব ভালো হল না। কারণ এই ম্যাচেও ছন্দে পাওয়া গেল না ওপেনার ডি কককে। ৩৭ রানের মাথায় নাইটদের ওপেনিং জুটির পতন ঘটল। ৯ বলে ১৫ রান করে আউট হলেন ডি কক। এরপর রাহানে এবং নারিন জুটি কেকেআরের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। এই ম্যাচে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন রাহেনে। তবে ১৩ বলে ৩০ রান করে দ্বিবেশের বলে আউট হলেন নারিন। গুরুকে আউট করে ইডেনের মাটিতেই অটোগ্রাফ দিলেন লখনউ বোলার।

এরপর কেকেআর দলের ব্যাটিংয়ের হাল ধরেন বেঙ্কটেশ ও রাহানে। এই ম্যাচের শুরু থেকেই মারমুখী মেজাজে দেখা গিয়েছিল রাহানেকে। তবে ৩৫ বলে ৬১ রান করে আউট হলে রাহানে। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং দুটি ছক্কা। এরপর রামনদীপ সিং ১ রান করে আউট হলেন। পরিবর্ত হিসাবে নামা অঙ্গকৃষ রঘুবংশীও ৫ রান করে আউট হলেন।

Take a Poll

বেঙ্কটেশ আইয়ার ছন্দে থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে ২৯ বলে ৪৫ রান করে আউট হলেন। শেষে চার ওভারে ৫৪ রান প্রয়োজন ছিল কেকেআরের। ফিনিশিংয়ের দায়িত্ব ছিল রিঙ্কু সিং এবং রাসেলের উপরেই। আসল সময়েই ব্যর্থ রাসেল। ৩ বলে সাত রান করে আউট হলেন। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৪ রানের।শেষ পর্যন্ত ২৩৪ রানেই থেমে গেল নাইটদের ইনিংস। ৪ রানে পরাজিত হতে হল রাহানেদের। রিঙ্কু ১৫ বলে ৩৮ রানে অপারজিত থাকেন।

লখনউ দলের হয়ে দুটি করে উইকেট নেন আকাশদীপ ও শার্দুল ঠাকুর। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে কেকেআর। ৫ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে চার নম্বরে লখনউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+