IPL 2025: ধোনি-পন্থের টক্করে শেষ হাসি হাসবে কে? লখনউ থেকেই ঘুরে দাঁড়াবে সিএসকে?
IPL 2025: আইপিএলে কাল লখনউয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস। মহেন্দ্র সিং ধোনি বনাম ঋষভ পন্থের দ্বৈরথের দিকে তাকিয়ে সকলে।
গতকালই গুজরাত টাইটান্সকে হারিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে লখনউ সুপার জায়ান্টস। চেন্নাই সুপার কিংস রয়েছে দশ দলের মধ্যে দশ নম্বরে।

চেন্নাই সুপার কিংস টানা পাঁচটি ম্যাচ হেরে বেকায়দায় পড়ে গিয়েছে। হাতে রয়েছে ৮টি ম্যাচ। প্লে-অফের আশা জিইয়ে রাখতে হলে তাদের শুধু জয়ের সরণিতে ফিরলেই হবে না, ৬ থেকে ৭টি ম্যাচে জিততেই হবে।
মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হিসেবে প্রত্যাবর্তন করা সত্ত্বেও দলের ভরাডুবি রুখতে পারেননি। কালকের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর থাকবে চেন্নাই সুপার কিংস। যদিও পারস্পরিক দ্বৈরথের নিরিখে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস।
চেন্নাই সুপার কিংস ২০২৩ সালের পর আর হারাতে পারেনি লখনউকে। ২০২২ সালে প্রথম সাক্ষাতে লখনউ মুম্বইয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে। ২০২৩ সালে নিজেদের মাঠে লখনউকে ১২ হারায় সিএসকে।
ওই বছর লখনউয়ে বৃষ্টির কারণে দুই দলের ফিরতি সাক্ষাতটি পরিত্যক্ত হয়। গত বছর লখনউয়ে প্রথম সাক্ষাতে লখনউ সুপার জায়ান্টস ৬ বল বাকি থাকতে ৮ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল। এরপর চেন্নাইয়ে ফিরতি সাক্ষাতে লখনউ জেতে ৬ উইকেটে, ৩ বল বাকি থাকতেই।
We didn’t just win, we made a statement 😎👊 pic.twitter.com/yYjRv9RTE7
— Lucknow Super Giants (@LucknowIPL) April 13, 2025
লখনউয়ের পিচ কিছুটা মন্থর আচরণ করছে। তবে শুরুর দিকে সহায়তা পাচ্ছেন ব্যাটাররা। গতকাল গুজরাত টাইটান্স ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ তুলেছিল। ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে জেতে লখনউ। প্রথমে ব্যাট করে ২০০ থেকে ২২০ স্কোর নিরাপদ হতে পারে।
লখনউ সুপার জায়ান্টস উইনিং কম্বিনেশনই ধরে রাখতে পারে। মিচেল মার্শ দলে ফিরলে হিম্মত সিংকে বাইরে রাখা হতে পারে। মার্শ কন্যার অসুস্থতার কারণে খেলেননি গতকাল। চেন্নাই সুপার কিংসের হাতে বিশেষ অপশন নেই। তবে ব্যাটিং বিভাগে কিছুটা উন্নতি আশা করছে টিম ম্য়ানেজমেন্ট। ধোনি না পন্থ- অধিনায়ক হিসেবে কে কাকে টেক্কা দেবেন সেই উত্তর মিলবে সোমবার রাতেই।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দল- এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, আবদুল সামাদ, শার্দুল ঠাকুর, আকাশ দীপ, দিগ্বেশ রাঠী, আবেশ খান, রবি বিষ্ণোই। ইমপ্যাক্ট সাব- আয়ুষ বাদোনি।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দল- রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, শিবম দুবে, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), নূর আহমেদ, অংশুল কম্বোজ, খলিল আহমেদ। ইমপ্যাক্ট সাব- মাথিশা পাথিরানা বা দীপক হুডা।












Click it and Unblock the Notifications