IPL 2025: মোহনবাগান এসজির খেলা দেখতে পারেন লখনউ তারকারা, পন্থে গদগদ গোয়েঙ্কাকে বড় বার্তা রোহিতের
IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েই কলকাতায় পা রাখছে লখনউ সুপার জায়ান্টস। কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার শহরে এবার কেকেআর চ্যালেঞ্জ সামলাতে হবে ঋষভ পন্থদের।
লখনউয়ে নিজেদের দ্বিতীয় হোম ম্যাচে প্রথম জয় লখনউ সুপার জায়ান্টসের। এই জয় গোটা শিবিরে এনে দিয়েছে ফুরফুরে বাতাস।

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচটি হওয়ার কথা ছিল কাল, অর্থাৎ ৬ এপ্রিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তা সরানো হয়েছে ৮ তারিখ। এরই মধ্যে সোমবার আইএসএল সেমিফাইনালের দ্বিতীয় লেগে মোহনবাগান সুপার জায়ান্ট নামবে জামশেদপুর এফসির বিরুদ্ধে।
প্রথম লেগে জামশেদপুরে ১-২ গোলে হেরে গিয়েছে সবুজ মেরুন। ফলে ফাইনালে উঠতে হলে বড় ব্যবধানে জিততেই হবে হোসে মলিনার প্রশিক্ষণাধীন লিগ শিল্ডজয়ী দলকে। গতবারের আইএসএল চ্যাম্পিয়নদের উৎসাহিত করতে যুবভারতী ক্রীড়াঙ্গনে হাজির থাকতে পারেন লখনউ সুপার জায়ান্টসের তারকারা।
আগে মোহনবাগান সুপার জায়ান্টের খেলা দেখতে যুবভারতীতে গিয়েছিলেন লোকেশ রাহুলরা। এবার ঋষভ পন্থ, নিকোলাস পুরাণরা যাবেন, নাকি অন্য কোনও তারকারা তা এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে চমক দেওয়ার চেষ্টা যে চলছে তা জানা গিয়েছে।
সোমবার সকালেই অবশ্য লখনউ সুপার জায়ান্টসের তারকাদের সঙ্গে একই মঞ্চে হাজির থাকবেন মোহনবাগান সুপার জায়ান্টের বিদেশি তারকারা। মনে করা হচ্ছে, ইডেনে এবারও বিকেলের ম্য়াচে লখনউ সুপার জায়ান্টস নামবে সবুজ মেরুন জার্সি পরেই। সেই জার্সিও সোমবার জনসমক্ষে আনা হতে পারে।
সোমবার সিআইআইয়ের ইন্ডিয়া অ্যাট ১০০: লিডারশিপ ইনসাইট ফ্রম দ্য স্পোর্টস ইকনমি শীর্ষক আলোচনাচক্রে হাজির থাকবেন সিআইআইয়ের চেয়ারম্য়ান তথা সঞ্জীব গোয়েঙ্কার পুত্র শাশ্বত। যিনি আরপি-সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের ভাইস চেয়ারম্যানও। এ ছাড়াও থাকবেন ঋষভ পন্থ, নিকোলাস পুরাণ, এলএসজির মেন্টর জাহির খান, মোহনবাগান সুপার জায়ান্টের জেমি ম্যাকলারেন ও দিমিত্রিয়স পেত্রাতস।
গতকাল ম্যাচের পর দেখা গিয়েছে লখনউ সুপার জায়ান্টস কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা খুবই উচ্ছ্বসিত। আইপিএলে ২৭ কোটি টাকা দিয়ে পন্থকে কিনে অধিনায়ক করেছে লখনউ। পন্থ প্রথম চারটি ম্যাচে চূড়ান্ত ব্যর্থ। ম্যাচ জেতার পর গতকাল দেখা গিয়েছে সঞ্জীব গোয়েঙ্কা হাসিমুখেই পন্থের কাঁধ চাপড়ে দিলেন।
— Lucknow Super Giants (@LucknowIPL) April 5, 2025
গোয়েঙ্কা কথা বলছিলেন পন্থ ও রোহিত শর্মার সঙ্গে। রোহিত হাঁটুর চোটের কারণে গতকাল খেলেননি। রোহিতকে দেখে এগিয়ে আসেন শার্দুল ঠাকুর। তাঁকে দেখিয়ে রোহিত গোয়েঙ্কাকে বলেন, চিন্তা করছিলেন কেন? আপনার দলে তো লর্ড আছে। গতকাল পরিবর্ত হিসেবে নেমে দুরন্ত ফিল্ডিংয়ে নিশ্চিত চার বাঁচানোর দলের মেডেল পেলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ।
Every man in the squad counts 🎖 pic.twitter.com/UEwCYHmtQN
— Lucknow Super Giants (@LucknowIPL) April 5, 2025












Click it and Unblock the Notifications