IPL 2025: নাইটদের অনুশীলনে অনুপস্থিত রাহানে সহ একাধিক তারকা, কেমন পিচে হবে কেকেআর-লখনউ ম্যাচ?
ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই মঙ্গলবার ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। শেষ ম্যাচে জয় পেয়েই খেলতে নামছে দুই দল, সোমবার অপশনাল প্র্যাকটিস ছিল কেকেআরের। অজিঙ্ক রাহানে, ডি কক, সুনীল নারিন, রাসেল সহ অনেকেই অনুপস্থিত ছিলেন অনুশীলনে।
লখনউ দলের চিন্তার কারণ যেমন অধিনায়ক ঋষভ পন্থের রান না পাওয়া তেমনই নাইট শিবিরে উদ্বেগে সুনীল নারিন এবং রাসেলের অফ ফর্ম। আইপিএলের চার ম্যাচে লখনউয়ের জার্সিতে পন্থের রান যথাক্রমে ০, ১৫, ২, ২।

পাশাপাশি নারিন ও রাসেল দুইজনই কেউই ছন্দে নেই ব্যাট হাতে। রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে ৯৭ রান করলেও বাকি তিন ম্যাচে রান পাননি ডি কক। ফলে মঙ্গলবারের ম্যাচে গুরবাজকে খেলানো নিয়ে চিন্তাভাবনা আছে কেকেআর শিবিরে। পাশাপাশি শেষ ম্যাচে বোলিং করতে হয়নি মঈন আলিকে। ফলে তাঁর পরিবর্তে স্পেনসর জনসন দলে ফিরতে পারেন।
অন্যদিকে লখনউ দল একান্ত পরিবর্তন করলে আকাশদীপের পরিবর্তে প্রিন্স যাদবকে খেলাতে পারে। মার্করামকে তৃতীয় স্পিনার হিসাবে খেলাতে পারে। পাশাপাশি শাহবাজ এবং এম সিদ্ধার্থের মধ্যে একজনকে খেলানোর চিন্তাভাবনা আছে পরিস্থিতি অনুসারে। এই ম্যাচে ফোকাসে থাকবেন একাধিক ক্রিকেটার। তবে নজর থাকবে রবি বিষ্ণোই এবং বৈভব অরোরার দিকেই।
এখনও পর্যন্ত আইপিএলে কেকেআর এবং লখনউ দল পাঁচবার মুখোমুখি হয়েছে। এরমধ্যে লখনউ দল জিতেছে তিনবার এবং, কেকেআর জয় জয় পেয়েছে দুইবার। ফলে পরিসংখ্যানে এগিয়ে আছে লখনউ দলই।। শেষ ম্যাচের পিচই অপরিবর্তিত থাকতে পারে। দুপুরে খেলা হওয়ায় শিশি্র কোনও ফ্যাক্টর হবে না। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। মূলত রৌদ্রজ্জল আবহাওয়া থাকবে। তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে। আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫৩ শতাংশ। বৃষ্টিপাতের সম্ভাবনা মাত্র ৫ শতাংশ।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার) অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, মঈন আলি অথবা স্পেনসর জনসন, সুনীল নারিন,আন্দ্রে রাসেল, রামনদীপ সিং,বৈভব অরোরা , হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, দিগ্বেশ রাঠী,প্রিন্স যাদব অথবা প্রিন্স যাদব, শার্দুল ঠাকুর, আবেশ খান, শাহবাজ আহমেদ অথবা এম সিদ্ধার্থ।












Click it and Unblock the Notifications