IPL 2025: লখনউ দলের সাজঘরে কর্ণধারের পেপটক! গোয়েঙ্কার বক্তব্য নিয়েও প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়

আইপিএলের শুরুতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে সঞ্জীব গোয়েঙ্কা। লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ২০২৪ সালের আইপিএলের সময় চর্চার শিরোনামে উঠে এসেছিলেন কেএল রাহুলকে প্রকাশ্যে ভর্ৎসনা করে। এবার তাঁর দলের অধিনায়ক বদল হয়েছে। কিন্তু প্রথম ম্যাচেই দিল্লির বিরুদ্ধে জেতা ম্য়াচ হারতে হয়েছে লখনউকে।

হারের পরে এলএসজি দলের কর্ণধার গোয়েঙ্কার সঙ্গে অধিনায়ক পন্থের কথা বলার ছবি ভাইরাল হয়ে যায়। ম্যাচের পর কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং ঋষভের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় কলকাতার বিশিষ্ট শিল্পপতিকে। তাদের মধ্যে কী কথা হচ্ছিল বা কতটা শান্তিপূর্ণ আলোচনা হচ্ছিল সেটা নিয়ে তুমুল কৌতূহল নেট দুনিয়ায়। কিন্তু এরই মধ্যে সঞ্জীব গোয়েঙ্কার বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

LSG Owner Sanjiv Goenka

খেলা শেষের পর সাজঘরে সঞ্জীব গোয়েঙ্কা গিয়েছিলেন দলের ক্রিকেটারদের পেপ টক দিতে। পেপ-টক দিতে গিয়েই এমন কথা বলে বসলেন যা বিতর্কের সৃষ্টি করল। । সেই ভিডিও এলএসজি শেয়ার করেছে। কিন্তু দলের মালিককে সাজঘরে দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন।

প্রথম ম্যাচে হারলেও ক্রিকেটারদের ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। প্লেয়ারদের পেপটক দিয়ে উজ্জীবিত করেন তিনি বলেন এই খেলা থেকে ব্যাটিং, বোলিং-এ আমি অনেক ইতিবাচক দিক আমাদের জন্য আছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় অনেকেই মন্তব্য করেছেন সেগুলি ভাইরালও হতে শুরু করেছে।


২০২২ সাল থেকে লখনউয়ের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। তবে লখনউ দল তাঁকে ধরে রাখেনি। রাহুলকে লখনউ ছেড়ে দেওয়ায়, ভারতীয় তারকা আইপিএল নিলামে নিজের নাম তুলছিলেন তিনি দিল্লি দলে যোগ দেন। গত মরশুমে কে এল রাহুলের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ হয় গোয়েঙ্কার।

Take a Poll

ফলে এবার কিন্ত পন্থের সঙ্গেও এমনটা হবে না তার নিশ্চয়তা কোথয় তা নিয়ে চলছিল চর্চা।গোয়েঙ্কা-পন্থের অভিব্যক্তি দেখে বোঝাই যাচ্ছিল যে, মোটেই তাঁরা সুখকর আলোচনায় ছিলেন না। গতবছর কেএল রাহুলের সঙ্গে পন্থের আলোচনার পর ঠিক যে রকম ঝড় উঠেছিল নেটপাড়ায়। এবারও ঠিক তেমনই ঘটল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+