IPL 2025: ক্রিকেটারদের জীবনে উত্থান-পতন থাকবেই, কঠিন সময় প্রসঙ্গে অকপট ঋষভ পন্থ

মঙ্গলবার কেকেআর খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টসে দলের বিরুদ্ধে। এই ম্যাচের আগে একেবারেই ছন্দে নেই লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক ঋষভ পন্থ। আইপিএলের চার ম্যাচে লখনউয়ের জার্সিতে পন্থের রান যথাক্রমে ০, ১৫, ২, ২। কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও নিজের উপর আস্থা রাখছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।

লখনউ সুপার জায়ান্টসে দলের অধিনায়ক ঋষভ পন্থ সোমবার বণিক সভার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। নিজের কেরিয়ারে বা ব্যক্তিগত জীবনে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন ফলে কঠিন সময়েও নিজের উপর আস্থা হারাচ্ছেন না পন্থ।

lsg captain Rishabh Pant

লখনউ দলের অধিনায়ক নিজের ক্রিকেটেও যাত্রা পথ সম্পর্কে বলেন, আমি নিজের কেরিয়ার থেকে উপলব্ধি করেছি ক্রিকেটার জীবনে উত্থান পতন থাকবেই আমাদের বিভিন্ন ফর্ম্যাটে খেলতে হয় তো সেখানে ধারাবাহিকতা বজায় রাখাটাই চ্যালেঞ্জ। একটা লম্বা যাত্রা পথে উত্থান পতন থাকতেই পারে কিন্তু নিজেকে সবসময় স্বাভাবিক রাখার চেষ্টা করি।

একই সঙ্গে পন্থ আরও বলেন, মাঠে আমরা সবসময় একে অপরকে সাহায্য করার চেষ্টা করি সবার সব দিন সমান যায় না কিন্তু কিন্তু একটা ভালো স্ট্যাম্পিং বা একটা ভালো ক্যাচ অনেক সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, আমরা সেটাই চেষ্টা করি একে অপরকে উদ্বুদ্ধ করতে। সরাসরি না বললেও পন্থ যে আগামী দিনে রানে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী সেটা বুঝিয়ে দিয়েছেন পরোক্ষভাবেই।

ধোনির শিষ্য বলা হয় ঋষভ পন্থকে। ধোনি সব সময় প্রক্রিয়ার উপরেই জোর দেন সেই কথাই উঠে এল পন্থের মুখেও । লখনউ দলের অধিনায়ক বলেন, আমি সবসময় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করি। সেটা ক্রিকেট মাঠে হোক বা খেলার বাইরে। সব সময় প্রক্রিয়াটাকে রক্ষা করার চেষ্টা করি।

বণিকসভার অনুষ্ঠানে মূল আলোচ্য বিষয় ছিল নেতৃত্ব প্রদান। পন্থ শুরুতেই বলেন, নেতৃত্বের বিষয়টি তিনি তার বাবার থেকে অনেকটাই শিখেছেন। এরপর ধাপে ধাপে ঘরোয়া ক্রিকেটে খেলতে শুরু করেন এবং নেতৃত্ব সম্পর্কে আরও অভিজ্ঞতা সম্পন্ন হন। নিজের ছোটবেলা সম্পর্কে পন্থ বলেন, উত্তরাখণ্ডের ছোট্ট শহর রুর্কি থেকেই আমি উঠে এসেছি। ছোটবেলায় বাবা একটা সাইকেল কিনে দিয়েছিলেন। সেই সাইকেল নিয়ে স্কুল যেতাম আঁকাবাঁকা পথ ধরে। আমি ক্রিকেট খেলার সঙ্গে সঙ্গে সেটা খুবই উপভোগ করতাম

পন্থের জীবনে ভয়াবহ একটা অধ্যায় কেটেছে। গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ে জীবন মৃত্যুর সংশয়ের তৈরি হয়েছিল পন্থের। যদিও দুর্ঘটনার পর আবার স্বমহিমায় ক্রিকেট মাঠে ফিরেছেন। দুর্ঘটনা যে একটা তার কাছে বড় শিক্ষা সেকথা উল্লেখ করতে ভুল করেননি পন্থ।

Take a Poll

মঙ্গলবার ইডেনে মঙ্গলবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হচ্ছে কেকেআর। এই ম্যাচে পন্থদের কি সবুজ মেরুন জার্সিতে দেখা যাবে, এই বিষয়ে লখনউ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+