IPL 2025: ঈশান থেকে বেঙ্কটেশ, বিরাট দর পেলেও পারফরম্যান্সে মন ভরাতে পারছেন না, দেখুন তালিকা
আইপিএল নিলামে ঝড় তুলেছিলেন কিন্তু মাঠে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারছেন না চলতি আইপিএলে এমন ক্রিকেটারের সংখ্যা কম নয়।গত নভেম্বর মাসে সৌদি আরবের জেড্ডায় আইপিএলের মেগা নিলামে অনেক ক্রিকেটারই বিরাট অঙ্কের দর পেয়ে চমকে দিয়েছিলেন। কিন্তু আইপিএল শুরুর পর এক মাস হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত বড় দর পাওয়া অনেক ক্রিকেটারই মাঠে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেননি এই তালিকায় রয়েছেন কারা?, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই উল্লেখ করতে হবে হায়দরাবাদের ঈশান কিষাণের নাম। চলতি আইপিএলে নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স দল তাঁকে ধরে রাখেনি এমনকি আইপিএল নিলামে দলে নেয়নি কিন্তু সানরাইজার্স হায়দরাবাদ দল ১১.২৫ কোটি টাকা দিয়ে ঝাড়খন্ডের তরুণ উইকেটরক্ষক ব্যাটারকে দলে নিয়েছিল। আইপিএলের শুরুটা ভালোই করেছিলেন প্রথম ম্যাচে শতরান করেছিলেন। এরপর থেকে সাতটি ম্যাচে ঈশানের রানের সংখ্যা ৩৩। সানরাইজার্স হায়দরাবাদ দলে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারছেন না ঈশান।

তালিকায় দ্বিতীয় নাম রিয়ান পরাগ। ১৪ কোটি টাকা দিয়ে রাজস্থান রয়্যালস তাঁকে নিয়েছিল। কিন্তু নিজের দর অনুসারে পারফরম্যান্স করতে এখনও পর্যন্ত ব্যর্থ অসমের এই ক্রিকেটার। ৯ ম্যাচে তিনি ২৩৪ রান করেছেন দলকে জেতাতে পারছেন না। অধিনায়কত্বের দায়িত্ব নিয়েও পুরোপুরি ব্যর্থ। এই পরিস্থিতিতে রিয়ান পরাগের জন্য মোটা অঙ্কের টাকা খরচ করাটা কতটা যুক্তিযুক্ত হলো সেটা নিয়ে কিন্তু রাজস্থানের দলকে ভাবতে হবে।
টি২০ ক্রিকেটের অন্যতম সফল বোলারের নাম রশিদ খান। তার স্পিনের ঘূর্ণিতে নাজেহাল হয়ে যান প্রতিপক্ষ দলের ব্যাটারা। কিন্তু এবার আইপিএলে নিজের নামের প্রতি সুবিচারই করতে পারছেন না রশিদ খান। ১৮ কোটি টাকায় গুজরাত দল রিটেন করেছিল আফগান তারকাকে। এখনও পর্যন্ত ৮ ম্যাচের ছটি উইকেট রশিদের নামের পাশে। অধিকাংশ ম্যাচেই উইকেট পাচ্ছেন না। কিন্তু রশিদের মত বড় তারকাকে বসাতেও পারছে আর গুজরাত দল । তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে।
সিএসকে রবীন্দ্র জাদেজাকে ১৮ কোটি টাকা দিয়ে রিটেন করেছিল। কিন্তু এখনও পর্যন্ত আট ম্যাচে ১৪৫ রান এসেছে জাদেজার ব্যাট থেকে। পাশাপাশি মাত্র পাঁচটি উইকেট পেয়েছেন তিনি। এই পরিস্থিতিতে জাদেজার মত সেরা অলরাউন্ডার অফ ফর্ম ভোগাচ্ছে চেন্নাই সুপার কিংসকে।
শ্রেয়স আইআরকে দলে রাখিনি কেকেআর। তার জন্য বেশি টাকা খরচ করতেও রাজি ছিল না নাইট টিম ম্যানেজমেন্ট। কিন্তু ২৩.৭৫ কোটি টাকা দিয়ে বেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু এখনও পর্যন্ত নিজের দাম অনুসারে পারফরম্যান্স করতে পারছেন না। ৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৩৫ রান। করেছেন মাত্র একটি হাফসেঞ্চুরি।
এই তালিকায় অবশ্যই থাকবেন ঋষভ পন্থ। আইপিএল নিলামে সবথেকে দামি ক্রিকেটার ২৭ কোটি টাকা দিয়ে পন্থকে দলে নিয়েছিল লখনউ কিন্তু এখনও পর্যন্ত আটটি ইনিংসে ১০৬ রানের বেশি করতে পারেনি পন্থ, এমনকি উইকেট রক্ষক হিসাবেও আশানুরূপ পারফরম্যান্স নয়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications