IPL 2025: প্রেমের ইনিংসেও ছক্কা হাঁকাচ্ছেন সল্ট, চিনে নিন আরসিবি তারকার প্রেমিকাকে
কথায় আছে প্রত্যেক পুরুষের সাফল্যের নেপথ্যে একজন নারীর অবদান থাকে। এই ক্ষেত্রে ব্যতিক্রম নয় ক্রিকেটাররাও। ২০২৪ সালে আইপিএলের মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন ফিল সল্ট। নাইটদের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে বিরাট অবদান ছিল সল্টের। এবারও আইপিএলের প্রথম ম্যাচেই সুপারহিট সল্ট।
কেকেআরের বিরুদ্ধে ম্যাচে বিরাট ও সল্ট ওপেন করতে নেমে ৯৫ রান তুলে দেন । আরসিবির জয় ওখানেই নিশ্চিত হয়ে যায়। ৩১ বলে ৫৬ রান করে আউট হলেন সল্ট। তবে প্রথম ম্যাচেই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন সল্ট। সেই সঙ্গে চর্চায় তাঁর লেডি লাক। সল্ট অবিবাহিত হলেও সম্পর্কে আছেন বেশ কয়েক বছর ধরেই।

সম্পর্কের বিষয়ে কোনও লুকোছাপা করেন না ফিল সল্ট। সমাজ মাধ্যমে ছবিও শেয়ার করেন নিজের বান্ধবীর। ২০২০ সাল থেকেই আবি ম্যাকলাভেনের সঙ্গে সম্পর্কে আছেন এই ইংরেজ তারকা ক্রিকেটার। কিন্তু কে এই আবি ম্যাকলাভেনের। ইংল্যান্ডের ম্যানচেস্টার এলাকায় বাসিন্দা আবি ম্যাকলাভেন। তিনি নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত।মি ব্যবহার পরিকল্পনা ও উন্নয়নে ডিগ্রি অর্জন করেন। সল্টের বান্ধবীর দক্ষতার মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং মার্কেটিং এবং ব্যবসায়িক পরামর্শ।
সম্পর্কে থাকলেও এখনও তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। তবে সল্ট ও তাঁর বান্ধবীকে প্রায়শই একসঙ্গে দেখা যায়। ২০২৪ সালে আইপিএল সল্টের ভালো পারফরম্যান্সের পরই তাঁর বান্ধবীকে নিয়ে চর্চা শুরু হয়। এবার তাঁকে দলে নিয়েছে আরসিবি। প্রথম ম্যাচেই ব্যাট হাতে ধামাকা দেখিয়েছেন। আগামী দিনে সল্টের থেকে আরও রানের প্রত্যাশা রয়েছে।
মাঠে যেমন ভালো খেলতে সিদ্ধহস্ত সল্ট তেমনই মাঠের বাইরের সম্পর্কের ক্ষেত্রেও ছক্কা হাঁকাচ্ছেন আরসিবি তারকা। সব মিলিয়ে সল্টের প্রেমের জীবন কিন্তু আরসিবির জার্সির মতোই রঙিন।












Click it and Unblock the Notifications