IPL 2025: রাসেলকে নিয়ে বড় পরামর্শ কুম্বলের, কেকেআরের ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজনীয়তার কথা মানলেন মঈন
IPL 2025: আটটি ম্যাচ খেলে কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিনটিতে। ফলে বাকি ৬টির মধ্যে অন্তত ৫টি জিততেই হবে কেকেআরকে প্লে-অফে যেতে গেলে।
হারের হ্যাটট্রিক এড়াতে কাল ইডেনে কেকেআর মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের। কিছুদিন আগেই যাদের বিরুদ্ধে মাত্র ৯৫ রানে গুটিয়ে গিয়েছিল কেকেআর।

কেকেআরের সমস্যার বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্যাটিং ক্লিক না করা। আজ সাংবাদিক বৈঠকে কেকেআরের মঈন আলিও মেনে নিয়েছেন, বিগত ২টি ম্যাচে ব্যাটিং প্রত্যাশিত মানের হয়নি। তবে মঈনের দাবি, চলতি আইপিএলে বিভিন্ন দলের মধ্যে কেকেআরের ব্যাটিং লাইন আপ অন্যতম সেরা।
মঈনের কথায়, কেকেআরের এমন ব্যাটার আছেন যাঁরা আগ্রাসী খেলতে সক্ষম। আলট্রা অ্যাগ্রেসিভও হতে পারেন অনেকে। সুনীল নারিন যেমন আগ্রাসী খেলেন, তেমনই কিছুটা ধ্রুপদী ব্যাটিং অজিঙ্ক রাহানের। অঙ্গকৃষ রঘুবংশীর প্রশংসা করেছেন মঈন। তিনি নিজে, আন্দ্রে রাসেলও ঝোড়ো ইনিংস খেলতে পারেন। বড় কথা, ব্যাটিং ইউনিটের ক্লিক করা।
কেকেআর টানা জিতে প্লে-অফে যেতে পারে বলে আশাবাদী মঈন। তিনি উল্লেখ করেছেন, চলতি আইপিএলেই মুম্বই ইন্ডিয়ান্স ভালো শুরু না করা সত্ত্বেও যেভাবে টানা জিতে পয়েন্ট তালিকার উপরের দিকে উঠে এসেছে, তেমনই হতে পারে কেকেআরের ক্ষেত্রেও।
এমন চর্চাও রয়েছে যে, কেকেআর আন্দ্রে রাসেলকে বসিয়ে খেলাতে পারে রভম্য়ান পাওয়েলকে। রাসেল ৪, ৫, ১, ৭, ১৭ ও ২১- মোট ৪৫ রান করেছেন এখনও পর্যন্ত। বল হাতে নিয়েছেন ৬ উইকেট। অনিল কুম্বলের মতে, রাসেলকে ঠিকমতো ব্যবহারই করতে পারছে না কেকেআর।
কুম্বলে জিওস্টারকে বলেন, রাসেলকে উপরের দিকে ব্য়াট করতে পাঠানো উচিত। তাঁকে বেশি বল খেলার সুযোগ দেওয়া উচিত। পাঞ্জাব কিংস ম্যাচেও রাসেলকে আগে পাঠিয়ে দ্রুত ম্যাচ ফিনিশ করতে বলা যেত। তিনি প্রথম বলে আউট হলেও ক্ষতি হতো না। কারণ, আরও অনেক ব্যাটার ছিলেন।
কুম্বলের কথায়, ওই ম্যাচে রাসেলকে এমন সময় পাঠানো হলো যখন তাঁকে খেলতে হচ্ছিল বোলারদের নিয়ে। আগের ম্যাচেও রাসেলকে যখন নামানো হলো তার আগেই খেলার ফলাফল কার্যত নির্ধারিত হয়ে গিয়েছে। কেন না, সেই সময় সাড়ে ১৭-১৮-র মতো রান দরকার ছিল প্রতি ওভারে। ১০টা বা ২০টার মধ্যে এমন অবস্থা থেকে জেতা যায়। কিন্তু সব সময় হয় না।
No shortcuts. Just grind ⚡ pic.twitter.com/orLLta0mqi
— KolkataKnightRiders (@KKRiders) April 24, 2025
ফিল সল্ট আর সুনীল নারিনের জুটির জন্যই গতবার কেকেআর সফল হয়েছে বলে ধারণা কুম্বলের। সেই জুটি আর নেই। ওপেনিং জুটি ব্যর্থ হওয়ায় মিডল অর্ডারে চাপ পড়ছে। বেঙ্কটেশ আইয়ারও ভরসা দিতে পারছেন না। কুম্বলের মতে, কেকেআরে গুজরাত ম্যাচ জেতা উচিত ছিল বা আরও ভালো জায়গায় পৌঁছনো উচিত ছিল। বিশ্বমানের স্পিনার থেকে ভালো ভারতীয় পেসাররা থাকা সত্ত্বেও কেকেআর প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে পারছে না। তবে কেকেআর ভালো দল। খামতি মিটিয়ে নিলে কেকেআর ঘুরে দাঁড়াতে পারে বলে আশাবাদী কুম্বলে।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications