IPL 2025: ঘরের মাঠে নাইটদের শেষ দ্বৈরথে ইডেনে ফ্যাক্টর ৭! আজ কেকেআরের প্রথম অনুশীলন ম্যাচ
IPL 2025: আইপিএল শুরু হতে আর ৭ দিন। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে আজই প্রথম ইডেনে অনুশীলন ম্যাচ খেলবে কেকেআর।
ইডেনে ১২ ও ১৩ মার্চ নেট প্র্যাকটিস সেরেছিল কেকেআর। গতকাল কেকেআরের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা মেতেছিলেন হোলির সেলিব্রেশনে। আজ থেকে ফের অনুশীলন।

কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে কেমন কম্বিনেশন নামাতে চাইছে তার আভাস মিলতে পারে আজকের প্র্যাকটিস ম্যাচে। আইপিএল অভিযান শুরুর আগে আরও প্রস্তুতি ম্যাচ নাইটরা খেলবে। তবে যেহেতু আজই প্রথম, ফলে ফ্যানেদের মধ্যেও এই ম্যাচ নিয়ে আগ্রহ রয়েছে।
ইডেনে ২২ মার্চ কেকেআর বনাম আরসিবি ম্য়াচ রয়েছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। তার আগে হবে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বিরাট কোহলি প্রতিপক্ষ দলে থাকায় ইতিমধ্যেই এই ম্যাচ নিয়ে টিকিটের হাহাকার দেখা গিয়েছে। উন্মাদনা বাড়বে কোহলিরা শহরে এলেই।
চলতি মাসে একটিই হোম ম্যাচ রয়েছে কেকেআরের। এপ্রিলের ৩ তারিখ ইডেনে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্সকে হারিয়েই কেকেআর গত বছরের আইপিএলে তৃতীয়বার খেতাব জয় সুনিশ্চিত করেছিল। কলকাতা-হায়দরাবাদ ম্যাচটিও শুরু সাড়ে সাতটা থেকে।
এখনও অবধি ঠিক রয়েছে ৬ এপ্রিল ইডেনে কেকেআর খেলবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ম্যাচ শুরুর সময় বিকেল সাড়ে তিনটে থেকে। তবে নিরাপত্তার কারণে এই ম্যাচটির দিনক্ষণ বদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
নাইটদের চতুর্থ হোম ম্যাচটি রয়েছে ২১ এপ্রিল। প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। সেই ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। এরপর ২৬ এপ্রিল একই সময়ে ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন দল। এই ম্যাচের তাৎপর্য হলো, গতবার কেকেআরকে খেতাব জেতানো অধিনায়ক শ্রেয়স আইয়ার এবার পাঞ্জাবের নেতৃত্বে।
মে মাসের ৪ তারিখ ইডেনে বিকেল সাড়ে তিনটে থেকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে কেকেআর। নাইটরা নিজেদের সপ্তম হোম ম্যাচটি খেলবে মে মাসের ৭ তারিখ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচটি শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। এই ম্যাচের বিশেষত্ব, এটি নাইটদের সপ্তম হোম ম্যাচ। মে মাসের ৭ তারিখ। ৭ আবার মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বরও।












Click it and Unblock the Notifications