Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025, KKR vs PBKS Updates: ইডেনে ভেস্তে গেল কেকেআর-পাঞ্জাব কিংস দ্বৈরথ, নাইটরা ব্যাট করল মাত্র ১ ওভার

IPL 2025, KKR vs PBKS Updates: আইপিএলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। ২০২৩ সালের পর কেকেআর হারাতে পারেনি পাঞ্জাব কিংসকে।

নাইটদের বিরুদ্ধে টানা তৃতীয় জয় ছিনিয়ে পয়েন্ট তালিকার উপরের দিকে উঠে আসতে বদ্ধপরিকর শ্রেয়স আইয়ারের দল। হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে ৮ পয়েন্টে পৌঁছতে চাইছে কেকেআর। ইডেন ম্যাচের স্কোর, টাটকা তথ্য, পরিসংখ্যান জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2025

Apr 26, 2025, 11:00 pm IST

ভেস্তে গেল খেলা

ঝড়বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেল ইডেনে কেকেআর বনাম পাঞ্জাব কিংসের দ্বৈরথ
Apr 26, 2025, 10:51 pm IST

বৃষ্টি থামল

বৃষ্টি থামল কলকাতায়। ৫ ওভারের খেলা শুরু হওয়ার সময়সীমা ১১টা ৪৪ মিনিট।
Apr 26, 2025, 10:39 pm IST

ইডেনে বিদ্যুৎ বিভ্রাট

ইডেনে নজিরবিহীন কাণ্ড। কলকাতা নাইট রাইডার্সের সামনে ২০২ রানের টার্গেট রেখেছে পাঞ্জাব কিংস। কেকেআর ১ ওভারে বিনা উইকেটে ৭ রান তোলার পরই ঝড়বৃষ্টিতে স্থগিত রয়েছে ম্যাচ। ঝড়ের গতিবেগ বেশি ছিল না। তবে দমকা হাওয়ার পরই জোরে বৃষ্টি নেমেছে। এই সময়ই আঁধার নামল ইডেনের ক্লাব হাউসে। বিদ্যুৎ বিভ্রাট থেকে রেহাই পেল না প্রেস বক্স। ইডেনে অত্যাধুনিক বাতিস্তম্ভ থাকায় খেলা চলাকালীন বিদ্যুৎ বিভ্রাটের জেরে ম্যাচ বন্ধ থাকে না। এমনকী আলো নিভিয়ে লেজার শো চলে। এদিনও ঝড়বৃষ্টিতে ইডেনের চারটি বাতিস্তম্ভের আলোয় কোনও সমস্যা হয়নি। যদিও আচমকাই গোটা ক্লাব হাউস অন্ধকার হয়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। সিইএসসির লাইনে কোনও সমস্যা হয়েছে কিনা সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি। ক্লাব হাউসেই সিএবি সভাপতির ঘরের কাছেও ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। নিজের ঘর থেকে পরিস্থিতি মোকাবিলায় বেরিয়ে আসেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, সিএবি সভাপতির ঘরের নীচের তলাতেই দুই দলের ড্রেসিংরুম। ভিআইপি বক্স, এমনকী কর্পোরেট বক্সেও কিছুক্ষণের জন্য বিদ্যুৎ ছিল না। সিএবি সভাপতি যখন নিজের ঘর থেকে বেরিয়ে আসেন তখন মোবাইলের টর্চ জ্বালিয়ে রেখেছিলেন অনেকে। অন্ধকারে এর-ওর ঘাড়ে পড়ে যাওয়ার উপক্রম হয়। যদিও ক্লাব হাউস, কর্পোরেট বক্স-সহ নানা জায়গায় অন্ধকার নেমে এলেও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। সিএবির প্রাক্তন এক কর্তা বলেন, আগে স্টেডিয়ামে খেলা চলার সময় আলো নেভার সমস্যা হয়েছে। তবে ক্লাব হাউসের মতো হাই সিকিউরিটি জোনে এমন বিদ্যুৎ বিভ্রাট কখনও ঘটেনি বিগত কয়েক দশকে। কেন এই ঘটনা ঘটল তা নিয়ে এখনও বিবৃতি দেয়নি সিএবি। এদিন রাত সাড়ে ৯টা অবধি খেলা দেখতে মাঠে ঢুকেছেন ৩৪ হাজার ৪০ জন দর্শক। শনিবারের রাতে দর্শকদের মাঠবিমুখ হওয়াও ভালো বিজ্ঞাপন নয়। বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়ে প্রেস বক্সেও। সেখানেও কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ ছিল না। প্রেস বক্স অন্ধকার হয়ে যায়। এরপর আলো জ্বললেও দীর্ঘক্ষণ টিভিগুলি চলেনি। ফলে সমস্যায় পড়েন সাংবাদিকরা। অভিযোগ, এই সময় মিডিয়া ম্যানেজার অরিত্র চৌধুরীর কাছ থেকেও কোনও সাহায্য মেলেনি। বিসিসিআইয়ের গাইডলাইন অগ্রাহ্য করে একাধিক সংবাদমাধ্যমকে কেন অরিত্র এদিনও ম্যাচ কভারের সুযোগ করে দিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে।
Apr 26, 2025, 9:46 pm IST

বৃষ্টিতে ব্যাহত খেলা

প্রথমে ঝড় ও তারপর বৃষ্টিতে কলকাতা-পাঞ্জাব ম্যাচ আপাতত বন্ধ। কেকেআর ১ ওভারে তুলেছে বিনা উইকেটে ৭ রান। ৫ ওভারের খেলা হলে কেকেআরকে করতে হবে ৬১ রান।
Apr 26, 2025, 9:18 pm IST

কেকেআরের চাই ২০২

ওপেনিং জুটি ভাঙতে ১১.৫ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় অজিঙ্ক রাহানের দলের বোলারদের। প্রথম ৬ ওভারে উঠেছিল বিনা উইকেটে ৫৬। ১০ ওভারের শেষে স্কোর গিয়ে দাঁড়ায় বিনা উইকেটে ৯০ রানে। চতুর্থ ওভারে চেতন সাকারিয়া দেন ১৮ রান। দশম ওভারে হর্ষিত রানা খরচ করেন ১৬। ১১তম ওভারে সুনীল নারিন দেন ২২ রান। আইপিএলের ইতিহাসে তৃতীয় আনক্যাপড ওপেনিং জুটি হিসেবে শতরানের পার্টনারশিপ গড়লেন প্রিয়াংশ ও প্রভসিমরণ। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের নমন ওঝা ও মাইকেল লাম্ব ১০৯ রানের পার্টনারশিপ গড়েন। ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ওপেনিং জুটিতে ময়াঙ্ক আগরওয়াল ও শ্রেয়স আইয়ার ১০৬ রান যোগ করেছিলেন। তাঁদের নজির ভেঙে প্রিয়াংশ ও প্রভসিমরণের ওপেনিং জুটিতে উঠল ১২০ রান। প্রিয়াংশ ২৭ ও প্রভসিমরণ ৩৮ বলে হাফ সেঞ্চুরি করলেন। আন্দ্রে রাসেল নিজের প্রথম ওভারের পঞ্চম বলে প্রিয়াংশকে ফেরান। প্রিয়াংশ করলেন ৩৫ বলে ৬৯। ৮টি চার ও চারটি ছয়ের সৌজন্যে। ১৫তম ওভারের তৃতীয় বলে প্রভসিমরণ সিং বৈভব অরোরার শিকার হন। প্রভসিমরণ করলেন ৪৯ বলে ৮৩, মেরেছেন ৬টি করে চার ও ছয়। গ্লেন ম্যাক্সওয়েল ৮ বলে ৭ রান করে বরুণ চক্রবর্তীর শিকার। মার্কো জানসেন করলেন ৭ বলে ৩, তিনি বৈভবের দ্বিতীয় শিকার। পাঞ্জাব কিংস ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ২ উইকেট হারালেও ১০৫ রান তুলে ফেলে। শেষ ৫ ওভারে আসে ৪০ রান, ২ উইকেটের বিনিময়ে। শ্রেয়স আইয়ার একটি করে চার ও ছয় মেরে ১৬ বলে ২৫ রানে অপরাজিত থাকলেন। জশ ইনগ্লিস ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। বৈভব অরোরা ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২টি উইকেট পান। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৯ রান দিয়েছেন, তিনি পান ১ উইকেট। আন্দ্রে রাসেল ৩ ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট পেলেন। চেতন সাকারিয়া ৩ ওভারে ৩৯, হর্ষিত রানা ২ ওভারে ২৭ ও সুনীল নারিন ৪ ওভারে ৩৫ রান দিয়ে কোনও উইকেট পাননি।
Apr 26, 2025, 8:23 pm IST

পাঞ্জাব কিংসের দাপট

পাঞ্জাব কিংস ১০ ওভারে বিনা উইকেটে ৯০ রান তুলেছে। প্রিয়াংশ আর্য ২৮ বলে ৫৪ ও প্রভসিমরণ সিং ৩২ বলে ৩৪ রানে অপরাজিত। বৈভব অরোরা ২ ওভারে ২২, চেতন সাকারিয়া ২ ওভারে ২১, হর্ষিত রানা ২ ওভারে ২৭, বরুণ চক্রবর্তী ২ ওভারে ১৩ ও সুনীল নারিন ২ ওভারে ৭ রান দিয়ে কোনও উইকেট পাননি।
Apr 26, 2025, 7:12 pm IST

ইমপ্যাক্ট সাব

পাঞ্জাব কিংস- হরপ্রীত ব্রার, মুশির খান, প্রবীণ দুবে, বিজয়কুমার ভাইশাক, সূর্যাংশ শেড়গে কেকেআর- আনরিখ নরকিয়া, মণীশ পাণ্ডে, অঙ্গকৃষ রঘুবংশী, অনুকূল রায়, লুভনিত সিসোদিয়া
Apr 26, 2025, 7:10 pm IST

পাঞ্জাব কিংস দল

পাঞ্জাব কিংস- প্রভসিমরণ সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জশ ইনগ্লিস (উইকেটকিপার), শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, আজমাতুল্লাহ ওমরজাই, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং
Apr 26, 2025, 7:09 pm IST

কেকেআর দল

কলকাতা নাইট রাইডার্স- রহমানুল্লাহ গুরবাজ, বেঙ্কটেশ আইয়ার, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রভম্যান পাওয়েল, বৈভব অরোরা, চেতন সাকারিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী
Apr 26, 2025, 7:06 pm IST

নাইটদের একাদশে পরিবর্তন

কেকেআর মঈন আলির জায়গায় খেলাচ্ছে রভম্যান পাওয়েলকে। রামনদীপ সিংয়ের জায়গায় খেলছেন চেতন সাকারিয়া। কেকেআরের জার্সিতে আজই প্রথম ম্যাচ খেলবেন দুজন।
Apr 26, 2025, 7:04 pm IST

টস জিতল পাঞ্জাব

ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিল পাঞ্জাব কিংস
Apr 26, 2025, 7:02 pm IST

কেকেআর খেলাচ্ছে রভম্যান পাওয়েলকে

কলকাতা নাইট রাইডার্স খেলাচ্ছে রভম্যান পাওয়েলকে। তাঁর হাতে দলের ক্যাপ দেওয়া হলো। আজ যে পিচে খেলা হচ্ছে তাতে এবারের আইপিএলে ইতিমধ্যেই ২টি ম্যাচ হয়েছে।
Apr 26, 2025, 6:03 pm IST

গত বছর আজকের দিনেই আইপিএল রেকর্ড ইডেনে

গত বছর ইডেনে আজকের দিনেই আইপিএলে বড় রেকর্ড গড়েছিল পাঞ্জাব কিংস। সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। কেকেআরের বিরুদ্ধে ২৬২ রানের টার্গেট তাড়া করে জেতে পাঞ্জাব কিংস। ৮ বল বাকি থাকতে জয় এসেছিল ৮ উইকেটে। ৪৮ বলে অপরাজিত ১০৮ করে ম্যাচের সেরা হন জস বাটলার।
Apr 26, 2025, 6:00 pm IST

পারস্পরিক দ্বৈরথের ফলাফল

আইপিএলে কলকাতা ও পাঞ্জাবের মধ্যে দ্বৈরথ হয়েছে মোট ৩৪টি। তাতে কেকেআর জিতেছে ২১টিতে, পাঞ্জাব কিংসের জয় ১৩টি ম্যাচে। শেষ পাঁচটি দ্বৈরথে পাঞ্জাব কিংস জিতেছে তিনটিতে, ২টিতে কেকেআর। কেকেআরের শেষ জয়টি এসেছিল ২০২৩ সালে। গত বছরের পর চলতি বছরেও পাঞ্জাব কিংসের কাছে হেরেছে নাইটরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+