IPL 2025: ইডেনে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে কেকেআর, রাহানেদের একাদশে রদবদলের সম্ভাবনা

IPL 2025: আইপিএলে কাল ইডেনে গুজরাত টাইটান্স খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। গতকাল ম্যাচ খেললেও আজ ইডেনে সন্ধ্যায় অনুশীলন সারল পয়েন্ট তালিকার শীর্ষ স্থানাধিকারীরা।

পারস্পরিক দ্বৈরথের নিরিখে গুজরাত টাইটান্স ২-১ ব্যবধানে এগিয়ে কেকেআরের চেয়ে। ইডেনে অপরাজেয় তকমাও ধরে রাখতে চাইবে ২০২২ সালের চ্যাম্পিয়ন ও তেইশের রানার-আপরা।

IPL 2025

এই প্রতিবেদন লেখার সময় অবধি গুজরাত টাইটান্স পয়েন্ট তালিকার শীর্ষেই রয়েছে। ৭ ম্যাচে ১০ পয়েন্ট ও ০.৯৮৪ নেট রান রেট নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের রয়েছে ৭ ম্যাচে ৬ পয়েন্ট। কেকেআর ছয়ে আছে, নেট রান রেট ০.৫৪৭।

কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১১২ রানের টার্গেট তাড়া করতে নেমে জিততে পারেনি। ফলে নাইটদের একাদশে রদবদলের সম্ভাবনা থাকছে। আন্দ্রে রাসেলের ফর্ম যেমন ভাবাচ্ছে, তেমনই কুইন্টন ডি ককের জায়গায় রহমানুল্লাহ গুরবাজকে নামানোর পথও খোলাই রয়েছে।

Take a Poll

গুজরাত টাইটান্স গতকালই আমেদাবাদে দিল্লি ক্যাপিটালসের দেওয়া ২০৪ রানের টার্গেটে পৌঁছে দিয়েছে ৪ বল বাকি থাকতেই। জয় এসেছে সাত উইকেটে। ফলে পারস্পরিক দ্বৈরথে যেমন গুজরাত এগিয়ে, তেমনই চলতি আইপিএলে ছন্দেও রয়েছেন শুভমান গিলরা। গিল ইডেনে টি২০ কেরিয়ারের প্রথম শতরান পেয়েছেন, আগে কেকেআরে থাকার সুবাদে ইডেনকে চেনেন হাতের তালুর মতোই।

কেকেআরের স্পিন বোলিং কোচ কার্ল ক্রো আজ সাংবাদিক বৈঠকে স্পিনারদের প্রশংসা করেছেন। ইডেনের কন্ডিশন যে খুব একটা বদলাচ্ছে না, তেমনই ইঙ্গিত দিলেন। ফলে আনরিখ নরকিয়ার জায়গায় কেকেআরের একাদশে দেখা যেতে পারে মঈন আলিকেও। গুরবাজ আগে গুজরাত টাইটান্সে ছিলেন। কেকেআরের হয়ে রানও করেছেন। ফলে ডি ককের জায়গায় গুরবাজকে নামিয়ে চমক দেওয়া হতে পারে।

ইডেনে যে তিনটি ম্যাচ হয়েছে টস জেতা দল রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে সব কটিতেই। আরসিবি কেকেআরকে ১৭৪ রানে বেঁধে ফেলে জিতেছে। কিন্তু বাকি দুটি ম্যাচে প্রথমে ব্যাট করা দল ২০০ বা তার বেশি রান তুলে জয় ছিনিয়ে নিয়েছে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দল- সুনীল নারিন, কুইন্টন ডি কক বা রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল বা মঈন আলি, রামনদীপ সিং, হর্ষিত রানা, আনরিখ নরকিয়া, বরুণ চক্রবর্তী। ইমপ্যাক্ট সাব- বৈভব অরোরা।

গুজরাত টাইটান্সের সম্ভাব্য দল- শুভমান গিল (অধিনায়ক), বি সাই সুদর্শন, জস বাটলার (উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আরশাদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ। ইমপ্যাক্ট সাব- ওয়াশিংটন সুন্দর বা ইশান্ত শর্মা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+