IPL 2025: কোহলি থেকে শ্রেয়স, আরসিবি-পাঞ্জাব ম্যাচে একাধিক রেকর্ডের হাতছানি দুই দলের কাছেই

শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জা্র্স বেঙ্গালুরু খেলতে নামছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে নিতে পারবেন বিরাট কোহলিরা। তবে এই ম্যাচে বেশ কিছু রেকর্ড সৃষ্টি করতে পারেন দুই দলের ক্রিকেটাররা। শ্রেয়স আইয়ার থেকে বিরাট কোহলি উভয় দলের ক্রিকেটারদের কাছেই আইপিএলের এই ম্যাচে বেশ কিছু নজির করার সুযোগ রয়েছে। আরসিবি বনাম পাঞ্জাব কিংস ম্যাচে কোন কোন নজির হতে পারে, সেটাই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

বিরাট কোহলির কথায় প্রথমে আসা্ যাক। আইপিএলে বিরাট কোহলি ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড গড়েন । বিরাট কোহলি চলতি মরশুমে একাধিক রেকর্ড বা নজির সৃষ্টি করেছেন। শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে আরও দুটি রেকর্ড সৃষ্টির সুযোগ তাঁর সামনে।

Shreyas Iyer

আইপিএলে ছক্কা মারার নিরিখে দ্বিতীয় স্থানে থাকার রোহিত শর্মাকে ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছ কিং কোহলির সামনে। এই ম্যাচে একই সঙ্গে বেঙ্গালুরুতে টি২০ ক্রিকেটে সাড়ে তিন হাজার রান থেকে ১৫ রান দূরে রয়েছে রয়েছেন বিরাট কোহলি। এই দুটি রেকর্ড আজকের ম্যাচে করে ফেলতে পারেন বিরাট কোহলি।

আরসিবি অধিনায়ক রজত পাটীদার আর ১৫ রান করতে পারলেই আইপিএলে এক হাজার রান করে ফেলবেন। এর পাশাপাশি আরসিবির ক্রিকেটার ক্রুণাল পাণ্ডিয়া আর তিনটি ক্যাচ নিলেই আইপিএলে ৫০টি ক্যাচ তালুবন্দি করার নজির গড়বেন। ১৩৩ ম্যাচে ৪৭ টি ক্যাচ নিয়েছেন ক্রুণাল পাণ্ডিয়া।

এবার আসা যাক পাঞ্জাব কিংস দলের কথায়। অধিনায়ক শ্রেয়স আইয়ার ১০০টি ক্যাচ তালুবন্দি করা থেকে আর মাত্র তিন ধাপ দূরে আছেন। এই ম্যাচে তিনটি ক্যাচ করতে পারলে তিনি আইপিএলে ১০০টি ক্য়াচ নেওয়ার নজির গড়বেন। ২২৯ ম্যাচে ৯৭টি ক্যাচ ধরেছেন শ্রেয়স।

পাঞ্জাব কিংস দলের ক্রিকেটার প্রভসিমরণ সিং এই ম্যাচে একটি চার মারতে পারলেই আইপিএলে ১০০টি চার মারার নজির স্পর্শ করবেন। পাশাপাশি দুটি ছয় মারতে পারলেই আইপিএলের ইতিহাসে ৫০টি ছক্কা মারার নজির থাকবে তাঁর নামের পাশে। পাশাপাশি মার্কাস স্টয়নিস তিনটি ছয় মারলেই আইপিএলে ১০০টি ছক্কা মারার নজির সৃষ্টি করবেন।

আরসিবি ও পাঞ্জাব কিংস, উভয় দলই রয়েছে ৬ ম্যাচে ৮ পয়েন্ট।১ নম্বরে থাকা দিল্লি ক্য়াপিটালস রয়েছে ৬ ম্যাচে ১০ পয়েন্টে,অক্ষরদের নেট রান রেট ০.৭৪৪। বেঙ্গালুরুর নেট রান রেট ০.৬৭২। পাঞ্জাব দলের নেট রান রেট ০.১৭২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+