IPL 2025: সিএসকের বিরুদ্ধে ফের জ্বলে উঠবেন কোহলি! জেনে নিন ধোনিদের বিরুদ্ধে বিরাটের সেরা কিছু পারফরম্যান্স
আগামী শুক্রবার আইপিএলে মহারণ। চলতি মরশুমে প্রথমবার চেন্নাই সুপার কিংস মুখোমুখি হচ্ছে আরসিবির। চেন্নাই বনাম বেঙ্গালুরুর খেলা মানেই ধোনি বনাম বিরাট কোহলির দ্বৈরথ। অধিনায়কত্ব দায়িত্ব আগেই ছেড়ে দিয়েছেন দুই তারকা ক্রিকেটার। বর্তমানে শুধুমাত্র ক্রিকেটার হয়েই দুই দলের প্রতিনিধিত্ব করছেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি। কিন্তু শুক্রবারের ম্যাচেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন এই দুই মহতারকা।
আইপিএলের প্রথম ম্যাচেই কেকেআরের বিরুদ্ধে জয় পেয়েছে আরসিবি। ব্যাট হাতে অর্ধশতরান করেছেন কিং কোহলি। এবার চেন্নাইয়ের বিরুদ্ধেও কোহলির থেকে ব্যাট থেকে রানের প্রত্যাশা রয়েছে। সিএসকের বিরুদ্ধে বিরাট কোহলির সেরা ইনিংস কোনগুলি তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

২০২৪ সালের আইপিএলে চেন্নাইয়ের বিরুদ্ধে মাস্ট উইন গেমে কোহলি ২৯ বলে ৪৭ রান করে। সেই ম্যাচ জিতে প্লে অফে টিকিট নিশ্চিত করে আরসিবি। ২০১৩ সালে সিএসকে দলের বিরুদ্ধে ২৯ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেছিলেন কিং কোহলি। সেই ম্যাচে ছয়টি চার এবং চারটি ছক্কা হাঁকান এবং ম্যাচের সেরার পুরস্কারও পান।
২০১১ সালে প্লে অফের ম্যাচে আরসিবির বিরুদ্ধে ৪৪ বলে অপরাজিত ৭০ রান করেছিলেন কিং কোহলি। কিন্তু বিরাটের ইনিংসের পরেও সেই ম্যাচে হেরে গিয়েছিল আরসিবি ছয় উইকেটে। ২০১৪ সালের আইপিএলে তৎকালীন আরসিবি অধিনায়ক কোহলি ৪৯ বলে ৭৩ রান করেছিলেন। প্রথমে ব্যাট করে আরসিবি ৬ উইকেটে ১৫৪ রান তুলেছিল। কিন্ত সেই ম্যাচে সিএসকে সহজেই জয় তুলে নেয়।
২০২০ সালে দুবাইতে সিএসকে দলের বিরুদ্ধে সেরা ইনিংসটা খেলেছিলেন কিং কোহলি। তিনি ৫২ বলে অপরাজিত ৯০ রান করেন। আরসিবি ৩৭ ম্যাচে জয় পায় এবং কোহলি ম্য়াচের সেরা হন। ইতিমধ্যেই কলকাতা থেকে চেন্নাই পৌঁছে গিয়েছে আরসিবি দল। এই ম্যাচ ঘিরে উন্মাদনা চরমে।
চেন্নাই এবং আরসিবি দুই দলই জয় দিয়েই এবার আইপিএলের যাত্রা শুরু করেছে। ফলে আত্মবিশ্বাস নিয়েই নামবে দুই দল।












Click it and Unblock the Notifications