IPL 2025: চাহালের হ্যাটট্রিকের সঙ্গে শ্রেয়সের অনবদ্য ব্যাটিং, সিএসকে-পাঞ্জাব ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা?
বুধবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছিল সিএসকে। পেণ্ডলামের মতোই তুলল ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ৪ উইকেটে জয় হাসিল করল পাঞ্জাব কিংস।সিএসকে দলের হার এবং পাঞ্জাবের জয়ের মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা? তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
এই ম্যাচ হেরে চলতি আইপিএল থেকে বিদায় নিশ্চিত গেল সিএসকের। পাঁচবারের চ্যাম্পিয়নরা এবার গ্রুপ পর্বের বাধা টপকাতেই ব্যর্থ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ হেরে ১০ ম্য়াচে ৪ পয়েন্টেই থাকল সিএসকের। ফলে ধোনিদের বিদায় নিশ্চিত হল। এখনও চার মাস বাকি, কিন্তু অঙ্কের বিচারে যে বিদায় ঘটে গেল মহেন্দ্র সিং ধোনিদের।

এই ম্যাচে টার্নিং পয়েন্ট বলতে বেশ কয়েকটি বিষয় উঠে আসে। ১৯তম ওভারে চাহালের হ্য়াটট্রিক সহ চার উইকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯ তম ওভারে এসে চারটি উইকেট তুলে নিলেন চাহাল। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ মহেন্দ্র সিং ধোনির উইকেট। এর পাশাপাশি দীপক হুডা, অংশুল কম্বোজ, খলিল আহমেদকে আউট করলেন। এই ম্যাচে হ্যাটট্রিক করলেন চাহাল ।
১৯ তম ওভারটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল সিএসকের ব্যাটিংয়ের কারণ সেই ওভারে চারটি উইকেট হারিয়ে বসলো চেন্নাই দল। সেই সময় স্কোরবোর্ডে আরও কিছু রান তোলা থাকলে ম্যাচের ভাগ্য পরিবর্তন হতে পারত কারণ শেষ পর্যন্ত রান তুলতে কিছুটা চাপে পরতে হয়েছিল পাঞ্জাব কিংসকে। মাত্র ২ বল বাকি থাকতে জয় হাসিল করে পাঞ্জাব কিংস। ফলে ম্যাচের টার্নিং পয়েন্ট এর অন্যতম একটা হয়ে থাকবে চাহালের এই ১৯ তম ওভার।
বোলিং এর পাশাপাশি উল্লেখ করতে হবে ব্যাটিংয়ের কথা। পাঞ্জাব কিংসের সূচনা ভালো হয়নি। প্রিয়াংশ আর্য এবং প্রভসিমরনের ওপেনিং জুটি ৪৪ রান করে। তবে প্রভসিমরনকে সঙ্গী করি শ্রেয়স বড় রানের ভিত গড়ে দিলেন। যার ফলে পাঞ্জাবের জয়ের পথ অনেকটাই নিশ্চিত হয়ে গেল। অধিনায়কচিত ইনিংস খেললেন শ্রেয়স আইয়ার। শ্রেয়সের ৪১ বলে ৭২ রানের এই ইনিংস ম্যাচের অন্যতম একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকল। তবে তূল্যনূল্য বিচারে এই ম্যাচের টার্নিং পয়েন্ট চাহালের ১৯তম ওভারের বোলিং।
ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনি বলেছেন, আমরা প্রথমবার যথেষ্ট রান তুলেছিলাম কিন্তু আমার মনে হয় এটা তাও কিছুটা সামান্য হলেও কম ছিল। ব্যাটসম্যানদের জন্য এটা কঠিন ছিল কিন্তু আমাদের ক্যাচ ধরার ক্ষেত্রে আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল। স্যাম কারান, ডেওয়াল্ড ব্রেভিস অসাধারণ জুটি। আমার মনে হয় কারান একজন অসাধারণ ক্রিকেটার।












Click it and Unblock the Notifications