IPL 2025: গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলল আরসিবি, জেনে নিন মুম্বই-বেঙ্গালুরু ম্যাচের টার্নিং পয়েন্ট
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেল আরসিবি। টানটান উত্তেজনার ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল রজত পাটীদারের দল। গোটা ম্যাচে নাটকীয় উপাদানের সংখ্যা কম ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের টার্নিং পয়েন্ট হলো কোনটা, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত জয় হাসিল আরসিবির। ম্যাচে ১২ রানে জয় পেল আরসিবি। ম্যাচে পরতে পরতে নাটক ছিল। পেণ্ডলামের মতোই দুলল ম্যাচের ভাগ্য। কখনও ম্য়াচের রাশ ছিল আরসিবির হাতে, আবার ম্য়াচে ফিরে এল মুম্বইও। কিন্তু শেষ পর্যন্ত জয় অধরাই থাকল হার্দিক পাণ্ডিয়াদের।

নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২২১ রান তুলেছিল আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান তুলতে সক্ষম হল মুম্বই। দলের টপ অর্ডারের ব্য়াটারার সেভাবে রান তুলতে পারলেন না।
১৭ রানেই আউট রোহিত শর্মা। রায়ান রিকেলটন ১৭ রান করেই আউট হলেন। উইল জ্যাকস ১৮ বলে ২২ রানের বেশি করতে পারলেন না। সূর্যকুমার যাদব শুরুটা ভালো করেও ২৬ বলে ২৮ রান করে সাজঘরে ফিরে লগেলেন। তিলক এবং হার্দিক কিন্তু মুম্বইকে ম্যাচে ফেরালেন। তাদের আক্রমণাত্বক জুটি স্কোর বোর্ডে দ্রুত রান তুলতে থাকে।
২৯ বলে ৫৬ রান করে আউট হলেন তিলক। শেষ দুই ওভারে ২৮ রান প্রয়োজন ছিল মুম্বইয়ের। তখন দুরন্ত ছন্দে ব্য়াটিং করছিলেন পাণ্ডিয়া। মারমুখী পাণ্ডিয়াই ছিলেন মুম্বইয়ের জয়ের ভরসা। কিন্তপ
জশ হ্যাজলউডের বলে হার্দিক পাণ্ডিয়া আউট হলেন। ১৫ বলে ৪২ রান হ্যাজেলউডের বলে আউট হলেন পাণ্ডিয়া। মুম্বই অধিনায়কের আউটই এই ম্য়াচের টার্নিং পয়েন্ট। এরপর শেষ ওভারে ক্রুণাল পাণ্ডিয়া তিন উইকেট তুলে নিয়ে আরসিবির জয় সুনিশ্চিত করলেন।
ওয়াংখেড়েতে আগের ম্যাচে কম রান হয়েছিল। এই ম্যাচে দু'দলই দুশোর বেশি রান করল। ম্য়াচ হারের পর হার্দিক পাণ্ডিয়া জানিয়েছেন, উইকেট বেশ ভাল ছিল। আমরা হয়তো দুটো অতিরিক্ত ছয় মারতে পারিনি। যা পিচ ছিল তাতে বোলারদের লুকনোর জায়গা ছিল না। এই উইকেটে ব্যাটারদের আউট করা বা তাদের থামানো সহজ ছিল না। আমি বোলারদের উপর কোনও দোষ দিতে চাই না। আসলে এই উইকেটে আমাদের দলে খুব বেশি বিকল্পও ছিল না। এই ম্যাচ হেরে বেশ চাপে মুম্বই ইন্ডিয়ান্স।












Click it and Unblock the Notifications