IPL 2025: বৈভব-যশস্বীরা ব্যাটিংয়ে চূড়ান্ত ব্যর্থ, রাজস্থান-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা?
ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিরাট ব্য়বধানে হার রাজস্থান রয়্যালসের। ১০০ রানে জয় হাসিল করে ১ নম্বরে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স। প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েই কলকাতায় খেলতে আসছে রাজস্থান রয়্যালস দল। রিয়ান পরাগের দলের হার এবং মুম্বইয়ের জয়ের মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
এই ম্যাচ হেরে চলতি আইপিএল থেকে বিদায় নিশ্চিত গেল রাজস্থানের। এই ম্য়াচে মুম্বইয়ের কাছে কার্যত আত্মসমর্পন করল রাজস্থান রয়্যালস দল। ব্যাটিং-বোলিং কোন বিভাগেই দাগ কাটতে পারল না রাজস্থান রয়্যালস দল। এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলেলই তিনটি বিষয় উঠে আসে। ব্যাটিংয়ের শুরুতেই পর পর রাজস্থানের উইকেটের পতন, মুম্বইয়ের ব্যাটিং ওপেনিং জুটির পার্টনারশিপ, হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে সূর্যের ব্যাটিং জুটি।

মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার রোহিত শর্মা, রায়ান রিকেলটন শুরুটা দারুণ করেন। ওপেনিং জুটিতেই ১১৬ রান তোলেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই ওপেনার। এরফলে ম্যাচে বড় রানের ভিত তৈরি হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্সের। রোহিত শর্মা, রায়ান রিকেলটনের ওপেনিং ইনিংসটা ম্যাচের টার্নিং পয়েন্টের তালিকায় থাকবে।
হার্দিক পাণ্ডিয়াও দুরন্ত ব্যাটিং করলেন। তবে সূর্য কুমার ও হার্দিক উভয়েই ২৩ বলে ৪৮ রান করেন। তবে হার্দিক ব্যাটিং অর্ডারের সূর্যের পরে নামেন। মূলত এই দুই জনের পার্টনারশিপেঅ মুম্বই ২০০ রান টপকে যায়।
তবে ব্য়াটিং করতে নেমে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল রাজস্থান রয়্যালস দলের ব্যাটিং ইনিংস। বৈভব এই ম্যাচে ০ রান করে আউট হলেন। যশস্বী জয়সওয়ালও আউট হলেন ১৩ রান করেই। নীতীশ রানা ১১ বলে ৯ রান করে সাজঘরে ফিরলেন, রিয়ান পরাগ ৮ বলে ১৬ রান করে আউট হয়ে যান। হেটমায়ার ০ রান করে ফিরলেন। ৪৭ রানে ৫ উইকেট হারায় রাজস্থান। শুরুতেই পর পর উইকেট হারানোই রাজস্থানের হারের মূল কারণ। এটাই রাজস্থান-মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের টার্নিং পয়েন্ট।
জয়ের পর পাণ্ডিয়া বলেন, আমরা ব্যাটিং ভালো করেছি, বোলিংও অসাধারণ হয়েছে সব মিলিয়ে দারণ জয়। আমাদের আরও ১৫ রান হওয়া প্রয়োজন ছিল। এখন পার্টনারশিপের থেকেও ব্যাটসম্যানশিপ বেশি গুরুত্বপূর্ণ। দলের প্রয়োজন অনুসারে আমাদের ব্যাটিং অর্ডার পরিবর্তন হয়। রোহিত শর্মা, রায়ান রিকেলটন ব্যাটিং করেছেন। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আমরা ফোকাস ধরে রাখব।












Click it and Unblock the Notifications