IPL 2025: পন্থদের ব্যাটিং ব্যর্থতা থেকে অভিষেক-রাহুলের জমাট ইনিংস, জানুন দিল্লি-লখনউ ম্যাচের টার্নিং পয়েন্ট
মঙ্গলবার একানা স্টেডিয়ামে লখনউ দল মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচে দাপুটে জয় জয় হাসিল করল দিল্লি। ম্যাচ প্রায় এক পেশে হল। । লখনউ দলের হার এবং দিল্লির জয়ের মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
টার্নিং পয়েন্ট বলেলই মূলত তিনটি বিষয়কে উল্লেখ করতে হবে লখনউ দলের মিডল অর্ডারের ব্যর্থতা, কেএল রাহুলের দুরন্ত ব্যাটিং, অভিষেক পোড়েল এবং রাহুলের পার্টনারশিপ। মূলত এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই জয় হাসিল করল দিল্লি।

প্রথমেই আসা যাক লখনউ দলের ব্যাটিংয়ের কথায়। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে লখনউ দল শুরুটা ভালোই করেছিল। এইডেন মার্করাম, মিচেল মার্শের ওপেনিং জুটি ৮৭ রান তোলে। কিন্তু লখনউ দলের ওপেনিং জুটির পতন ঘটতেই ছন্দ পতন হল লখনউ দলের।
এই ম্যাচে লখনউ দলের মিডল নিকোলাস পুরাণ।। কিন্তু তিনি ৯ রান করেই স্টার্কের বলে আউট হলেন। আবাদুল সামাদ ২ রান করে মুকেশ কুমারের বলে আউট হলেন। মিলার ১৪ বলে ১৫ রান করে অপরাজিত থাকলেন। পন্থ ০ রান করে আউট হলেন। ফলে লখনউ দলের মিডল অর্ডারের ব্যর্থতা এই ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট।
পাশাপাশি উল্লেখ করতে হবে অভিষেক পোড়েলের সঙ্গে কেএল রাহুলের ব্যাটিংয়ের পার্টনারশিপের কথা কারণ দিল্লি দল শুরুতে করুণ নায়ারকে হারিয়েছিল। এরপরই দিল্লি দলের ব্যাটিংয়ের হাল ধরেন অভিষেক পোড়েল এবং কেএল রাহুল এই দুই জনই মূলত জয়ের ভিত গড়ে দিলেন। তবে ছত্রিশ বলে৫১ রান করে আউট হলেন অভিষেক পোড়েল। কিন্তু এই ম্যাচে নিজের ছন্দে খেলা চালিয়ে গেলেন কেএল।।
রাহুল ৩৪ বলে ৫৭ রানে অপরাজিত থাকলেন, রাহুল অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন সেইসঙ্গে লখনউ দলকে যেন বার্তাও দিলেন। তবে সব দিক বিবেচনা করে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অবশ্যই লখনও দলের অর্ডারের ব্যর্থতা কারণ মিডিল অডার এতটা সহজ হতো না।
মাঠে উপস্থিত ছিলেন লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা । তাকে যেন বার্তা দিলেন কেএল রাহুল। পাশাপাশি অভিষেক বলেছেন, মাঠ বড় ছিল তাই অনেক গ্যাপ ছিল সেই গ্যাপ গুলোকে খুঁজে বার করে শট খেলার চেষ্টা করেছি। কেএল রাহুল সব সময় ক্রিজে আমাকে গাইড করেছেন। ভালো লাগছে দলের প্রয়োজনে রান করতে পেরে।












Click it and Unblock the Notifications