IPL 2025: কঠিন সময়ে ব্যাট হাতে চেন্নাইয়ের রক্ষাকর্তা ধোনি, জেনে নিন লখনউ-সিএসকে ম্যাচের টার্নিং পয়েন্ট
লখনউ সুপার জায়ান্টস দলের বিরুদ্ধে অবশেষে জয়ের ছন্দে ফিরল চেন্নাই সুপার কিংস। সোমবার একানা স্টেডিয়ামে ঋষভ পন্থের দলের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হাসিল করল এমএস ধোনি ব্রিগেডে। সহজ ম্যাচ ও কঠিন করে জিতল সিএসকে। পেন্ডুলামের মতোই দুলল ম্যাচের ভাগ্য। লখনউ দলের হার এবং সিএসকের জয়ের মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা? তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
ম্যাচের শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ ছিল সিএসকে দলের হাতেই । প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় রান করতে পারেনি লখনউ দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে লখনউ।
ঋষভ পন্থ ছাড়া আর কোনও ব্যাটসম্যান সেভাবে বড় রান করতে পারেনি লখনউ দলের হয়ে। ৪৯ বলে ৬৩ রান করলেন পন্থ।

জবাবে ব্যাট করতে নেবে শুরুটা ভালই করেছিল সিএসকে দল। শাইক রশিদ, রাচিন রবীন্দ্র মিলে ৫২ রান তুলে দেন ওপেনিং জুটিতেই। কিন্তু এরপরই ছন্দপতন হয় চেন্নাই সুপার কিংস দলের। পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই সুপার কিংস দল। রাহুল ত্রিপাঠী, জাদেজা, বিজয় শঙ্কররা রান পেলেন না।
কিন্তু কঠিন সময়ে চেন্নাই দলের রক্ষাকর্তা হলেন মহেন্দ্র সিং ধোনি এবং শিবম দুবে। তারা ব্যাট হাতে দলকে জয় এনে দিলেন। এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলেলেই সিএসকের ওপেনিং জুটির ৫২ রান, ধোনির ১১ বলে অপরাজিত ২৬ রান, ধোনি ও দুবের দুরন্ত পার্টনারশিপ এই তিনটি বিষয়ে স্ক্যানারে উঠে আসে।
তবে সামগ্রিক বিচারে ধোনির ১১ বলে অপরাজিত ২৬ রানের ইনিংসে এই ম্যাচের টার্নিং পয়েন্ট। কারণ সেই সময় ধোনি ছাড়া অন্য কেউ থাকলে সিএসকের পক্ষে ম্যাচ বার করা সম্ভব হতো না। দুবে(৩৭ বলে ৪৩ রান ) অসাধারণ খেললেও ধোনির অবদান এই জয়ের ক্ষেত্রে কোন অংশে কম নয়। এক কথায় ফিনিশার বলতে যে যেটা বোঝায় সেটাই এই ম্যাচে করে দেখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
গুরুত্বপূর্ণ সময় বাউন্ডারি হাকিয়েছেন, তবে একটিবার জীবনও পেয়েছেন তাঁর ক্যাচ মিস করেছেন রবি বিষ্ণোই। তবে সেই সময় ম্যাচের রাশ পুরোপুরি নিয়ে নিয়েছিল সিএসকে।
ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার পর ধোনি বলেন, এই ম্যাচ জিতে ভালো লাগছে, দুর্ভাগ্যজনকভাবে শেষ কয়েকটি ম্যাচের ফলাফল আমাদের পক্ষে যায়নি। এই ম্যাচের জয় আমাদের আত্মবিশ্বাস দেবে আশা করছি এই জয়ের ধারা আমরা বজায় রাখতে পারব। শেষ ম্যাচে আমাদের ব্যাটিং ভালো হয়নি, আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। তবে প্রথম ছয় ওভারে আমাদের আরো ভালো বোলিং করতে হবে।












Click it and Unblock the Notifications