IPL 2025: আশা জাগিয়েই হার নাইটদের, জেনে নিন কেকেআর-লখনউ ম্যাচের টার্নিং পয়েন্ট

ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্য়াচে ৪ রানে জয় পেল লখনউ দল। টানটান উত্তেজনার ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ঋষভ পন্থে দল। গোটা ম্যাচে নাটকীয় উপাদানের সংখ্যা কম ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের টার্নিং পয়েন্ট হলো কোনটা, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৩৮ রান তোলে লখনউ। ইডেনে দুরন্ত ইনিংস খেললেন নিকোলাস পুরাণ, ৩৬ বলে অপরাজিত ৮৭ রান করলেন। তাঁর ইনিংসে ছিল সাাতটি চার এবং আটটি ছক্কা। শেষ পর্যন্ত ২৩৪ রানেই থেমে গেল নাইটদের ইনিংস। ৪ রানে পরাজিত হতে হল রাহানেদের।

turning point

শুরুটা ভালো না হলেও রাহানে এবং বেঙ্কটেশ জুটি কেকেআরকে ম্য়াচে ফেরায়। ডি কক এবূং নারিন আউট হওয়ার পর কেকেআর দলের ব্যাটিংয়ের হাল ধরেন বেঙ্কটেশ ও রাহানে। এই ম্যাচের শুরু থেকেই মারমুখী মেজাজে দেখা গিয়েছিল রাহানেকে। ৭১ রানের পার্টনারশিপও তৈরি করেন দুই জনে। ৩৫ বলে ৬১ রান করে আউট হলে রাহানে। ঙ্কটেশ আইয়ার ছন্দে থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে ২৯ বলে ৪৫ রান করে আউট হলেন।

রামনদীপ সিং, অঙ্ককৃষ রঘুবংশী রান পেলেন না।
ঘরের মাঠে লখনউয়ের কাছে কেকেআরের হারের অন্যতম কারণ এই মিডল অর্ডারের ব্য়াটারদের আউট।। নাইটদের মিডল অর্ডারের পতনই ম্যাচের টার্নিং পয়েন্ট। শেষ দিকে রাসেল টিকে থাকলেও ম্যাচ কেকেআর জিতে যেতে পারত। ।৩ বলে সাত রান করে আউট হলেন রাসেল।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসেও রাসেলের ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অধিনায়ক রাহানে। তাঁর কথায়, ওই সময় রাসেলের আউটটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল। রাসেলের ফর্ম কিছুটা হলেও চিন্তায় রাখছে আমাদের। ও দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

Take a Poll

পিচ প্রসঙ্গে রাহানে বলেন,এখানে স্পিনারদের কোনও সাহায্য ছিল না। তবে আমাদের বোলারদের চেষ্টা ক রেছেন, আমাদের বোলারদের পরিকল্পনা সঠিকই ছিল। কিন্ত তারা সঠিকভাবে সেটা কার্যকর করতে পারেননি। । কিন্ত মার্শ ও পুরাণ অসাধারণ খেলেছেন। এই ম্যাচে আমাদের ফিল্ডিংয়ে কিছু খামতি হয়েছিল।

একইসঙ্গে রাহানে বলেন, রাসেলের চোটের প্রশ্নই নেই। তাই জন্যই ওর জায়গায় আন্দ্রে রাসেলকে বল করানোর সিদ্ধান্ত নিই। নারিনও পুরোপুরি ফিট। ওদের বলে লখনউয়ের ব্যাটারেরা ভাল খেলছিল। এই পি্চে স্পিনারদের খেলা সহজ ছিল । এক দিকের বাউন্ডারি ছোট ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+