IPL 2025: গুরুত্বপূর্ণ সময়ে দুই ব্যাটারের আউট, জেনে নিন রাজস্থান-হায়দরাবাদ ম্যাচের টার্নিং পয়েন্ট
ঘরের মাঠে জয় দিয়েই আইপিএল অভিযান শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ। গতবার ফাইনালে উঠেও খেতাব অধরাই থেকে ছিল প্যাট কামিন্স ব্রিগেডের। এবার শুরুটা দুরন্তভাবেই করল সানরাইজার্স হায়দরাবাদ
।রাজস্থান রয়্যালস দলকে ৪৪ রানে পরাজিত করল সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটিং বোলিং দুই বিভাগেই রাজস্থান দলকে কার্যত হেলায় হারাল সানরাইজার্স ব্রিগেড। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে কমলা বাহিনী। কিন্তু এই ম্যাচে টার্নিং পয়েন্ট কোনটা বা কোনগুলি তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এই ম্যাচের টার্নিং পয়েন্ট খেলা শুরুর আধঘন্টা আগেই হয়ে গিয়েছিল। টসে জিতে বোলিং করা সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস দলের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়ান পরাগ। সানরাইজার্স হায়দরাবাদের
মতো দলের বিরুদ্ধে তাও আবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বোলিং করা সিদ্ধান্তটা একেবারেই ফ্লপ হল রাজস্থান দলের। কারণ এই সুযোগটা পুরো মাত্রায় কাজে লাগালো সানরাইজার্স ব্রিগেড। হায়দরাবাদ দলে ঈশান কিষাণ, ট্রাভিস হেড, ক্লাসেনের এর মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা ছিলেন। তারা রীতিমতো শাসন করলেন সন্দীপ শর্মা, জোফ্রা আর্চারদের।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রাজস্থান দলের সিদ্ধান্তটা একেবারেই কাজে এল না। কারণ এই রাজস্থান দলে বোলিংয়ের ভেদ শক্তি খুব বেশি নেই। কিন্তু ভালো ব্যাটার রয়েছেন দলে। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেবে ২৪২ রান তুলে ফেলেছিল রাজস্থান দল। প্রথম ইনিংসে ব্যাট করে এইরান বা তার বেশি রান তুলতে পারলে রাজস্থান চাপ ফেলে দিতে পারত হায়দরাবাদ দলকে। কিন্তু সেটা করা গেল না শুধুমাত্র নিজেদের সিদ্ধান্তের ভুলে।
ঈশান কিষাণ একাই প্রায় ম্যাচের রঙ বদলে দিলেন। তিনি বিধ্বংসী শতরান করলেন। তাঁর শতরানেই ম্যাচ থেকে কার্যত ছিটকে গেল রাজস্থান দল।
পাশাপাশি আরও একটা টার্নিং পয়েন্ট এই ম্যাচে রয়েছে সেটা হল সঞ্জু স্যামসনের আউট। কারণ ভালো ছন্দ ছিলেন সঞ্জু, ৩৭ বলে ৬৬ রানও করে ফেলেছিলেন সেই সময় আউট না হলে রাজস্থান দলের পক্ষে রানের লক্ষ্য মাত্রা পূরণ করা সম্ভব হলে হতে পারত।
পাশাপাশি ধ্রুব জুরেলও গুরুত্বপূর্ণ সময় আউট হলেন। ৩৫ বলে ৭০ রান করে ফেলেছিলেন। ক্রমশই শতরানের দিকে এগোচ্ছিলেন। তিনি কিন্তু টেম্পারমেন্ট ধরে রাখতে পারলেন না। জাম্পার বলে আউট হলেন। ১৪.২ ওভার এর মাথায় আউট হয়ে গেলেন জুরেল। তখনও ৬ ওভার খেলা বাকি ছিল। টিকে থাকতে পারলে হয়তো রাজস্থান দলের পক্ষে রান চেজ করে নেওয়াটা সম্ভব হতে পারত।
কিন্তু প্রথম ম্য়াচে হেরেই আইপিএলের সূচনা করল রাজস্থান দল।












Click it and Unblock the Notifications