IPL 2025: স্পিন সহায়ক উইকেটের আশায় শাহবাজ, জেনে নিন লখনউ দলের সম্ভাব্য প্রথম একাদশ
মঙ্গলবার কেকেআরের বিরুদ্ধে ইডেনে খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস। শেষ ম্যাচে শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় পেয়েছে লখনউ দল। কেকেআরের বিরুদ্ধেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই নামছে লখনউ।
লখনউ দলে আছেন শাহবাজ আহমেদ, আকাশদীপের মতোন ক্রিকেটার, যাদের কাছে ইডেন আবার ঘরের মাঠ। বাংলার হয়ে খেলায় খুব ভালোভাবেই ইডেনের পিচ ও উইকেটের সঙ্গে অভ্যস্ত শাহবাজ-আকাশরা। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে লখনউ দলের পক্ষ থেকে এসেছিলেন শাহবাজ আহমেদ।

ইডেনের উইকেট সম্পর্কে শাহবাজ বলেন, এখানে লাল বলে ব্যাটিং করা বেশ কঠিন। কিন্তু শেষ ম্যাচে আমরা যা দেখেছি পিচ পরের দিকে কিছুটা স্লো হয়েছে। যেহেতু দিনের বেলা খেলা খুব বেশি উইকেটে পরিবর্তন হবে না। তবে উইকেট থেকে স্পিনাররা সুবিধা পাবেন।
এই ম্যাচের আগে একেবারেই ছন্দে নেই লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক ঋষভ পন্থ। যদিও অধিনায়কের উপর আস্থা রাখছেন শাহবাজ। তাঁর কথায়, আমাদের গোটা দলের বিশ্বাস আছে যে যখনই গুরুত্বপূর্ণ সময় আসবে তখনই রান করবে। গত মরশুমে সানরাইজার্স দলে বেশি ব্যাটিং করার সুযোগ পেলেও এবার সেটা পাচ্ছে না। যদিও এই প্রসঙ্গে টিম গেমে আস্থা রাখছেন শাহবাজ। লখনউ দলের ক্রিকেটার বলেন, আমি দলের প্রয়োজন অনুসারে খেলি। এখনও পর্যন্ত সেইভাবে ব্যাটিং করার সুযোগ আসেনি। কিন্তু আমি পরিস্থিতি এবং দলের রণকৌশল অনুসারে খেলি।
এবার আসা যাক লখনউ দলের কথায়, শেষ ম্যাচের একাদশে পরিবর্তনের পথে নাও হাঁটতে পারে লখনউ দল। তবে একান্ত পরিবর্তন হলে আকাশদীপের পরিবর্তে প্রিন্স যাদবকে খেলাতে পারে। চোট কাটিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলেছিলেন আকাশ। কিন্তু আকাশ ৪ ওভারে ৪৬ রান খরচ করে ১ উইকেট নিয়েছিলেন। ফলে ঘরের মাঠে আকাশের নাও খেলা হতে পারে। কিন্তু ইডেনে আকাশের অভিজ্ঞতা কম নয়।
ইডেনের স্পিন সহায়ক উইকেটে দিগ্বেশ রাঠী বা রবি বিষ্ণোই রা কার্যকরী ভূমিকা নিতে পারেন। ফলে স্পিন বিভাগে বেশি জোর দিতে লখনউ দল। পাশাপাশি গত ম্যাচে মিশেল মার্শ দুরন্ত খেলেছিলেন। পুরাণ ছন্দে থাকলে ইডেন মাতিয়ে দিতে পারেন।
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আবদুল সামাদ, দিগ্বেশ রাঠী,প্রিন্স যাদব, শার্দুল ঠাকুর, আবেশ খান












Click it and Unblock the Notifications