IPL 2025: অনুশীলনে অনুপস্থিত রাহানে, সানরাইজার্সের বিরুদ্ধে কেমন হবে নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ?

বৃহস্পতিবার আইপিএলের চতুর্থ ম্য়াচ খেলতে নামছে কেকেআর। ঘরের মাঠে ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারতে হয়েছে নাইটদের। এই ম্যাচ কেকেআরের কাছে প্রত্যাবর্তনেরও। গতবার এই সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল কেকেআর।

মঙ্গলবার কেকেআর দল কলকাতায় ফিরেছে। বুধবার বিকেলে ইডেনে অপশনাল প্র্যাকটিস ছিল নাইটদের। অধিনায়ক অজিঙ্ক রাহানে এই দিন অনুশীলনে আসেননি। ফলে দলের বাকি সদস্যরা অনুশীলন করেন। এই ম্যাচে নাইটদের চিন্তা ব্যাটিং। কারণ শেষ ম্যাচে কেকেআরের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ফ্লপ হয়েছিল।

kkr vs srh match

শেষ ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে বিধ্বস্ত হওয়ার পরে কেকেআর দলে এই ম্যাচ বদল হতে পারে। নাইটদের সব থেকে বেশি ভাবাচ্ছে ওপেনিং জুটির ব্যর্থতা। কারণ প্রথম তিনটি ম্যাচেই নাইটদের ওপেনিং জুটি রান পাননি। দুটি ম্যাচে ডি ককের সঙ্গী হয়েছেন নারিন, একটি ম্য়াচে মঈন। কেন স্পেশ্যালিস্ট ওপেনার ডি ককের সঙ্গে সঙ্গী হচ্ছেন না তা নিয়ে প্রশ্ন উঠছে।

নাইটদের দলে আছেন লভনিথ সিসোদিয়া। কর্ণাটকের তরুণ ব্যাটার দলে থাকলেও তাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না। আইপিএলে যেখানে অনিকেত ভার্মা, অশ্বিনী কুমার , ভিগনেশ পুথুরদের খেলিয়ে সাফল্য পাচ্ছে অন্য দলগুলি সেখানে চেনা মুখের বাইরে আস্থা রাখতেই পারছে না কেকেআর।

বোলিং বিভাগে একটি পরিবর্তন হতে পারে। স্পেনসর জনসনের পরিবর্তে খেলতে পারেন নরখিয়া। আসলে বোলিং বিভাগে নাইটদের হাতে বিকল্প নেই। তাই ঘরের মাঠে স্পিনিং পিচ নিয়ে এত বায়না নাইটদের। যাতে বরুণ,সুনীলদের দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা যায়। নাইটদের মেন্টর ব্র্যাভো অবশ্য জানিয়েছেন, ব্যাটিং নিয়ে উদ্বেগ নেই।

প্রথম ম্য়াচে হারের পরই পিচ নিয়ে অসন্তোষের সুর শোনা গিয়েছিল কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের গলায়। কেকেআর-হায়দরাবাদ ম্যাচের জন্য দুটি পিচ তৈরি করা হয়েছে। যে পিচে খেলা হবে সেটি একেবারেই শুখনো। কোনও ঘাস নেই।এই পিচে বল বাউন্সও হবে এবং ঘুরবেও। এই পিচে আগেও খেলা হয়েছে। কেকেআর পিচ নিয়ে কোনও রকম অভিযোগ নেই কেকেআর শিবিরে।

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ- কুইন্টন ডি কক (উইকেটকিপার), অজিঙ্ক রাহানে (অধিনায়ক), বেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, সুনীল নারিন,আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, আনরিখ নরকিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী। পরিবর্ত- মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, লুভনিথ সিসোদিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+