IPL 2025: বরুণকে নিয়ে ভাবনা সিএসকে শিবিরে, কেমন হবে ধোনিদের সম্ভাব্য প্রথম একাদশ?
শুক্রবার ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে খেলতে নেচে চেন্নাই সুপার কিংস। নাইটদের বিরুদ্ধে খেলতে নামার আগে বিরাট বদল হয়ে গেল চেন্নাই শিবিরে। কারণ চোটের জন্য চলতি মরশুমের আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। সিএসকে দলকে নেতৃত্বে ফিরলেন ধোনি। এর ফলে আগামী ম্যাচগুলিতে চেন্নাই দলকে নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি।
ধোনির নেতৃত্বে আগমনের ফলে চেন্নাই দলের ভোল বদল হয় কিনা তার উত্তর দেবে সময়ই তবে মাহি ম্যাজিক কতটা কার্যকরী হলো বা এখনও অধিনায়কত্বের মাহি ম্যাজিক অটুট আছে কিনা সেটার প্রমাণ হয়তো পাওয়া যেতে পারে শুক্রবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচেই। শেষ চার ম্যাচে হারতে হয়েছে সিএসকে দলকে। এই পরিস্থিতিতে আগামী ম্যাচে দলের যে কম্বিনেশনে কিছুটা বদল হবে তা একপ্রকার স্পষ্ট। কারণ ঋতুরাজ আর খেলতে পারবেন না।

ঋতুরাজের পরিবর্তে খেলতে পারেন রাহুল ত্রিপাঠী। এর আগে চলতি মরশুমে আইপিএলে সুযোগ পেলেও কার্যকরী কিছু করতে পারেনি রাহুল। তবে কোচ স্টিফেন ফ্লেমিং আশা করছেন ধোনির নেতৃত্বে রাহুল ভালো খেলতে পারবেন। প্রতিপক্ষ দলের স্পিনার বরুণ চক্রবর্তী নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে সিএসকে শিবি্রে।
ফ্লেমিং বলেছেন, আমার মনে হয় বরুণ এখন একজন বিশ্বমানের স্পিনার। পরিস্থিতি যাই হোক না কেন সে ভালো বোলিং করতে পারে। বরুণ এখন খেলতে নামলেই তাঁর দিকে অতিরিক্ত ফোকাস থাকে। তার ঘরের মাঠে তার খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বরুণ বিশাল ফ্যাক্টর হতে পারেন আগামীকালের ম্য়াচে।
সিএসকে দলের একাধিক প্রাক্তনী আছেন কেকেআর দলে। এই প্রসঙ্গে ফ্লেমি্ং বলেছেন, অজিঙ্ক রাহানে এবং মঈন আলি এখানে দুই বছর ধরে খেলেছেন। আমার মনে হয় এই পিচটি কী ধরনের আচরণ করতে পারেন সে সম্পর্কে তাদের ভালো ধারণা আছে।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য প্রথম একাদশে থাকতে পারেন- ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, নূর আহমেদ, মুকেশ চৌধুরী , খলিল আহমেদ, মাথিশা পাথিরানা












Click it and Unblock the Notifications