IPL 2025: আইপিএল প্লে-অফে স্থান করে নেওয়ার ক্ষেত্রে এগিয়ে কারা? নাইটদের অঙ্ক কতটা কঠিন?
জমে উঠেছে আইপিএল প্লে-অফের লড়াই। বুধবার পাঞ্জাব কিংসের কাছে হেরে চলতি আইপিএলে প্রথম দল হিসাবে প্লে-অফের লড়াই থেকে ছিকটে গিয়েছে সিএসকে। বাকি ৯ দলের অবস্থান এবং সুযোগ কতটা তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আইপিএলের পয়েন্ট টেবলে এক নম্বরে রয়েছে আরসিবি। দশ ম্যাচে যাদের ১৪ পয়েন্ট রয়েছে। নেট রানরেট প্লাস ০.৫২১। এখনো তাদের চারটি খেলা বাকি আছে তিনটি খেলাই ঘরের মাঠে খেলবে আরসিবি। এই চারটি খেলা জিতলে ২২ পয়েন্টে তারা শেষ করতে পারবে। এরমধ্যে তিনটি খেলা জিতলেই তারা প্লে অফ নিশ্চিত করে ফেলবে।

পাঞ্জাব দু নম্বরে উঠেছে উঠে এসেছিস চেন্নাই সুপার কিংসকে হারিয়ে। এখনও তাদের চারটি খেলা বাকি আছে। দশ ম্যাচে ১৩ পয়েন্ট এবং ০.১৯৯ রান রেট নিয়ে দু নম্বরে আছে শ্রেয়স আইয়ারের দল। তারাও অনেকটাই সুবিধাজনক জায়গায় আইপিএল প্লে-অফে জায়গা করার ক্ষেত্রে। পাঞ্জাব চারটির মধ্যে তিনটি ম্যাচ ঘরের মাঠে খেলবে। এই চারটি ম্যাচে জয় পেলে তাদের সর্বোচ্চ ২১ পয়েন্ট হবে। অন্যদিকে অন্তত তিনটি ম্যাচে জয় পেলে তারা ১৯ পয়েন্টে পৌঁছে প্লে-অফ নিশ্চিত করে ফেলতে পারবে।
মুম্বাই ইন্ডিয়ান্স ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্টে আছে তাদের রানরেট ০.৮৮৯, তাদের এখনও চারটি ম্যাচ বাকি । টানা পাঁচটি ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান জিতেছে, বাকি থাকায় চারটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতলে তাদের পয়েন্ট ভাবে ১৮। একটি ম্যাচ হারলে সে ক্ষেত্রে পয়েন্ট হবে ১৬। সেক্ষেত্রে কিছুটা হলেও অঙ্কের হিসেবে পড়তে হবে।
গুজরাত টাইটান্স নটি ম্যাচ খেলে ১২ পয়েন্টে আছে তাদের রানরেট ০.৭৪৮। এখনও তাদের পাঁচটি ম্যাচ বাকি আছে। তারা সর্বোচ্চ বাইশ পয়েন্ট পেতে পারে তবে চারটি ম্যাচে জয় পেলে তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে কারণ তারা ২০ পয়েন্টে পৌঁছে যাবে।
দিল্লি ক্যাপিটালস কেকেআর এর বিরুদ্ধে কিছুটা ব্যাকফুটে পড়ে গিয়েছে। দশ ম্যাচে তাদের পয়েন্ট ১২ নেট রানরেট ০.৩৬২। এখনও তাদের চারটি খেলা বাকি আছে এর মধ্যে তিনটি ম্যাচই অ্যাওয়ে, একটি ঘরের মাঠে খেলবেন অক্ষররা। এই চারটি ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেলে তারা ২০ পয়েন্টে পৌঁছাতে পারবে তবে তিনটি ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ১৮।
তবে বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে আইপিএল প্লে-অফে স্থান করার জন্য ১৮ পয়েন্টও নিরাপদ নয়। সেক্ষেত্রে বিচার হবে নেট রানরেট। লখনউ দল দশ ম্যাচে ১০ পয়েন্টে আছে তাদের নেট রানরেট মাইনাস ০.৩২৫। এখনো তাদের চার ম্যাচ বাকি আছে। প্লে দৌড়ে তারাও টিকে আছে তবে তাদের অঙ্ক কিছুটা জটিল কারণ তাদের বাকি থাকা সব কঠিন ম্যাচে জিততে হবে। কারণ ১৬ পয়েন্টে এখন আর কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যোগ্যতা মান থাকছে না এমনকি ১৮ পয়েন্টও নয়।
কেকেআর ১০ ম্যাচে ৯ পয়েন্টে আছে বাকি সব কটি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৭ সে ক্ষেত্রেও তাদের অঙ্কের জটিল হিসেবে পড়তে হবে। রাজস্থান রয়্যালস ম্যাচে সব ম্যাচে জিতলে তাদের সর্বোচ্চ ১৪ পয়েন্ট হতে পারে, একই রকম হবে সানরাইজার্স হায়দরাবাদের তাদের সর্বোচ্চ ১৬ পয়েন্ট হতে পারে, এই দুটি দলের ক্ষেত্রেই প্লে-অফের সমীকরণ অত্যন্ত জটিল।
আইপিএলে অরেঞ্জ ক্যাপের তালিকায় এখনও পর্যন্ত শীর্ষে আছেন সাই সুদর্শন। নয় ম্যাচের তার ব্যাট থেকে এসেছে ৪৫৬ রান। দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি তিনি ১০ ম্যাচে করেছেন ৪৪৩ রান। পাশাপাশি বেগুনি টুপির জন্য প্রথম স্থানে আছেন জশ হ্যাজেলউড। তিনি ১৮ উইকেট নিয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন প্রসিদ্ধ কৃষ্ণ, তাঁর উইকেট সংখ্যা ১৭।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications