IPL 2025: কমলা টুপি ও বেগুনি টুপির দখলের লড়াইয়ে গুজরাতেরই দুই ক্রিকেটার, দেখুন তালিকা
আইপিএলের একমাস অতিক্রান্ত। প্রথম রাউন্ডের ম্যাচ প্রায় সবই শেষ হয়েছে। আইপিএল মানেই ট্রফি জয়ের লড়াই নয়, একইসঙ্গে কমলা টুপি ও বেগুনি টুপির দখলের লড়াইও। টুর্নামেন্টের শুরু থেকেই এই দুটি টুপি দখলের লক্ষ্য নিয়ে মাঠে নামেন ক্রিকেটাররা। একমাস অতিক্রান্ত হওয়ার পর কারা আছেন এই দুটি দখলের লড়াইয়ে, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এখনও পর্যন্ত সব দলেরই ৮টি করে ম্যাচ খেলা্ হয়ে গিয়েছে। দুটি দলের ৯টি করে ম্যাচ খেলাও হয়ে গিয়েছে। তালিকার শীর্ষে আছে গুজরাত টাইটান্স। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে আপাতত ১ নম্বরে আছে গুজরাত। ৮ ম্যাচের মধ্যে ৬টিতেই জয় পেয়েছে গুজরাত। মাত্র দুটিতে হেরেছে। ফলে শুভমান গিলের দল দুরন্ত ছন্দে আছে।

এবার আসা যাক ওরেঞ্জ ক্যাপের লড়াইয়ে আছেন কারা, কমলা টুপির লড়াইয়ে প্রথমেই আছে সাই সুদর্শনের নাম। ৮ ম্যাচে তাঁর ব্যাট ছেতে এসেছে ৪১৭ রান । তাঁর সর্বোচ্চ স্কোর ৮২। গড় ১৫২.১৮। স্ট্রাইকরেট ৫২.১৩। এই তালিকায় দ্বিতীয় নাম নিকোলান পুরাণ। ৯ ম্যাচে তিনি ৩৭৭ রান করেছেন লখনউ দলের এই ক্রিকেটার। তাঁর সর্বোচ্চ স্কোর ৮৭। গড় ৪৭.১৩। স্ট্রাইকরেট ২০৪.৮৯।
তিন নম্বরে আছে সূর্যকুমার যাদব। ৯ ইনিংসে তাঁর রান সংখ্যা ৩৭৩। গড় ৬২.১৭। স্ট্রাইকরেট ১৬৬.৫১। সর্বোচ্চ রান করেছেন অপরাজিত ৬৮। এই তালিকায় চার নম্বরে আছেন জস বাটলার। ৮ ম্যাচে ৩৫৬ রান আছে তাঁর নামের পাশে। মিচেল মার্শ আছেন পাঁচ নম্বরে। ৫ ম্যাচে ৩৪৪ রান করেছেন মার্শ। ফলে ওরেঞ্জ ক্যাপেরদখলের লড়াই ক্রমশ জমে উঠেছে।
এবার আসা যাক বেগুনি টুপির দখলের লড়াইয়ে কারা আছে। বেগুনি টুপির দখলের লড়াইয়েও এক নম্বরে আছেন গুজরাত টাইটান্সেরই ক্রিকেটার। প্রসিদ্ধ কৃষ্ণ ৮ ম্যাচে ১৬ উইকেট পেয়েছেন। ৪১ রানে ৪ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স। দ্বিতীয় স্থানে আছেন দিল্লি ক্য়াপিটালসের কুলদীপ যাদব। ৮ ম্যাচে তাঁরে উইকেট সংখ্যা ১২। ২২ রানে ৩ উইকেট তাঁর সেরা পারফরম্যান্স।।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন নূর আহমেদ। ৮ ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১২। সাই কিশোর এবং জস হ্যাজেলউডও ৮ ম্য়াচে ১২ উইকেট নিয়েছেন.
ফলে আগামী দিনে কমলা টুপি ও বেগুণি টুপির দখলের লড়াইও জমে উঠতে চলেছে। গুজরাত যেমন দলের নিরিখে ১ নম্বরে আছে তেমনই কমলা টুপি ও বেগুনি টুপির দখলের লড়াইয়েও আছে তাদের দুই ক্রিকেটার।












Click it and Unblock the Notifications