IPL 2025: ব্যাটে হাতে গুরুত্বপূর্ণ ইনিংসের সঙ্গে বোলিংয়েও নিলেন উইকেট, মুম্বইয়ের জয়ের আসল নায়ক কে?
বৃহস্পতিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে রাজস্থান রয়্য়ালস মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের।। রাজস্থানের বিরুদ্ধে ১০০ রানে জয় পেল হার্দিক পাণ্ডিয়ার দল। এই ম্যাচে ব্যাটে বলে হয়ে ভালো পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার। তবে ওয়ান ইন্ডিয়া বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক মুম্বই ইন্ডিয়ান্স দলের দলের ব্যাটিংয়ের কথায়। এই ম্যাচে ভালো ব্যাটিং প্রদর্শন করলেন মুম্বইয়ের দুই ওপেনার রোহিত শর্মা, রায়ান রিকেলটন। ওপেনিং জুটিতেই ১১৬ রান তোলেন দুই জনে। এর মধ্যে রায়ান রিকেলটন ৩৮ বলে ৬১ রান করলেন। মুম্বই ওপেনারের ইনিংসে ছিল সাতটি চার এবং তিনটি ছক্কা। শুরুতেই তাঁর ইনিংসটা মুম্বই ইন্ডিয়ান্সকে বড় রানের ভিত গড়ে দিল। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকায় থাকবেন রায়ান রিকেলটন।

রোহিত শর্মাও রানের ছন্দে ফিরেছেন। প্রথম দিকে ম্যাচগুলিতে রান পাচ্ছিলেন না ফলে সময় যত এগোচ্ছে ততই ছন্দ পাচ্ছেন রোহিত। রাজস্থানের বিরুদ্ধে কার্যকরী ৩৬ বলে ৫৩ রান করলেন। এই ম্যাচে ৬ হাজার রান পূর্ণ করলেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের তালিকায় রাখতেই হবে হিটম্যানের নাম।
তবে হাফ সেঞ্চুরি না করলেও গুরুত্বপূর্ণ সময়ে কার্যকরী ব্য়াটিং করলেন। সেই সঙ্গে বল হাতে উইকেটও নিলেন। ব্যাট হাতে ২৩ বলে ৪৮ অপরাজিত রান করেলন। পাশাপাশি বল হাতে ১ ওভারে ২ রানে ১ উইকেট নিলেন।
রাজস্থান রয়্যালস দলের বোলিং বা ব্যাটিং কোন বিভাগে কেইউ কার্যকরী ভূমিকা নিতে পারেননি। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিংয়ের কথায় আসা যাক। এই ম্য়াচে দুরন্ত বোলিং করলেন কর্ণ শর্মা। ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন কর্ণ। জুরেলকে আউট করার পাশাপাশি মাহিশ থিকশানা,কুমার কার্তিকেয়কে আউট করেন। বোল্টও ২৮ রানে ৩ উইকেট নেন। জসপ্রীত বুমরাহ ৪ ওভারে ১৫ রানে দুটি উইকেট নেন।
তবে তুল্যমূল্য বিচার করলে এই ম্যাচে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তবে ম্যাচের সেরা হলেন রায়ান রিকেলটন।
ম্যাচ শেষে রায়ান রিকেলটন বলেন, আমার এটা প্রথম মরশুম দ্রুত পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, দলের প্রয়োজন অনুসারে খেলি। এই দলের থিঙ্ক ট্য়াঙ্ক এবং ম্যানেজমেন্ট গ্রুপ অত্যন্ত ভালো। খুবই ভালো লাগছে এই পারফরম্যান্স করতে পেরে।












Click it and Unblock the Notifications