IPL 2025: চাহাল-শ্রেয়সের যুগলবন্দি, সিএসকের বিরুদ্ধে পাঞ্জাবের জয়ের আসল নায়ক কে?
বুধবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘচিপকে চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের।। ধোনিদের বিরুদ্ধে ৪ উইকেটে জয় পেল শ্রেয়স আইয়ারের দল। এই ম্যাচে ব্যাটে বলে হয়ে ভালো পারফরম্যান্স করলেন একাধিক ক্রিকেটার। তবে ওয়ান ইন্ডিয়া বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে, তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক চেন্নাই সুপার কিংস দলের ব্যাটিংয়ের কথায়। সিএসকে দলের হয়ে ব্যাট হাতে একাই লড়াই করলেন স্যাম কারান। চেন্নাইয়ের বাকি ব্যাটসম্যানরা সেভাবে কেউ রান না পেলেও স্যাম কারান। কিন্তু একাই লড়ে গেলেন। ৪৭ বলে ৮৮ রানের দুরন্ত ইনিংস খেললেন কারান। তাঁর ইনিংসে ছিল ৯টি চার এবং চারটি ছয়। কিন্তু দল জয় না পাওয়ায় তিনি তাঁর ইনিংসের কোন মূল্য রইল না। ফলে মেঘে ঢাকা তারার হয়েই থাকলেন কারান।

এবার আসা যাক পাঞ্জাব দলের বোলিংয়ের কথায়। পাঞ্জাব কিংস দলের বোলিংয়ের নায়ক চাহাল। চলতি আইপিএলে প্রথম হ্যাটট্রিকটা করে ফেললেন পাঞ্জাবের এই স্পিনার। সিএসকের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন চাহাল। তিন ওভারে ৩২ রান খরচ করে চার উইকেট নিলেন।
১৯ তম ওভারে হ্যাটট্রিক করলেন সঙ্গে আরও একটি উইকেট নিলেন। এক ওভারে মোট চারটি উইকেট নিলেন। ধোনি দীপক হুডা, অংশুল কম্বোজ, খলিল আহমেদকে আউট করলেন। চাহালের ঘূর্ণিতে তাসের ঘরের মতোই ভেঙে পড়ল চেন্নাই সুপার কিংসরের লোয়ার মিডল অর্ডার।
ধোনিও রান পেলেন না। ধোনি ১১ রান করে আউট হলেন। এর ফলে নির্ধারিত রানের থেকে কিছুটা কমই তুলতে সক্ষম হল সিএসকে। যেটা বিরাট ফ্যাক্টর হয়ে গেল এই ম্যাচে। ২০০র উপর রান তুলতে পারলে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা যেত কিন্তু চাহালের জন্য সেটা সম্ভব হল না সিএসকের। এর ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তালিকায় অবশ্যই থাকবেন চাহাল।
অন্যদিকে পাঞ্জাব কিংস দলের ব্যাটিংয়ে নায়ক অধিনায়ক শ্রেয়স আইয়ার। গুরুত্বপূর্ণ সময়ে প্রভসিমরন সিংয়ের সঙ্গে জুটির বাধলেন সেইসঙ্গে দুরন্ত একটা ইনিংস খেললেন। ৪১ বলে ৭২ রান করে আউট হলেন শ্রেয়স। পাঁচটি চার এবং চারটি ছক্কা মারেন। ম্যাচের সেরা হলেন শ্রেয়স আইয়ারই।
তবে তুল্য মূল্য বিচারে এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন চাহালই। ম্যাচ শেষে শ্রেয়স আইয়ার বলেছেন, আমি সব সময় রান চেজ করতে ভালোবাসি সেটা যে কোন মাঠে সেটা বড় স্কোর হোক বা কম আমি সবসময়ই রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে ভালোবাসি। প্রভসিমরন এবং প্রিয়াংশ আর্য খুব ভালো খেলেছেন, প্রথমে শুরুটা ভালো করেন তাঁরা।












Click it and Unblock the Notifications