IPL 2025: বল হাতে রেকর্ড অর্শদীপের, আরসিবির বিরুদ্ধে পাঞ্জাবের জয়ের আসল নায়ক কে?
ঘরের মাঠে হারের হ্যাটট্রিক আরসিবির। বৃষ্টি বিঘ্নিত ১৪ ওভারের ম্যাচে আরসিবিকে ৫ উইকেটে হারাল পাঞ্জাব কিংস। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করলেন বেশ কয়েকজন। তবে ওয়ান ইন্ডিয়ার বিচারে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে বা কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রথমেই আসা যাক পাঞ্জাব দলের বোলিংয়ের কথায় কারণ নির্ধারিত ১৪ ওভার শেষে ৯ উইকেটে ৯৫ রানেই আটকে যায় আরসিবি। এর থেকেই প্রমাণিত হচ্ছে যে পাঞ্জাব দলের বোলিং কতটা ভালো হয়েছে। পাঞ্জাব দলের চার বোলার ২টি করে উইকেট নিয়েছেন। তিন ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট নেন অর্শদীপ।

সল্ট ও বিরাটের উইকেট তার দখলে। চলি আইপিএলে আরসিবি যে ম্যাচগুলো জিতেছে, প্রায় প্রত্যেকটিতেই বিরাট কোহলি এবং ফিল সল্ট ভাল খেলেছেন। বিরাট এবং সল্টের ওপেনিং জুটির উপর ভরসা করে অন্তত চারটি ম্যাচ জয় পেয়েছে আরসিবি।
ফলে শুরুতেই চাহালের উইকেট দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তালিকায় অবশ্যই থাকবেন অর্শদীপ। পাশাপাশি নয়া রেকর্ডও সৃষ্টি করেছেন অর্শদীপ। আইপিএলে পাঞ্জাবের হয়ে ৮৭টি ম্যাচে ৮৪টি উইকেট ছিল পীযূষ চাওলার দখলে। সল্টকে আউট করার পর অর্শদীপের ৮৫তম উইকেট পেলেন পাঞ্জাবের জার্সিতে।
পাশাপাশি চাহাল ৩ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন। মার্কো জানসেন ৩ ওভারে ১০ রান দিয়ে ২ উইকেট নেন। এই ম্যাচে আরসিবির ব্যাটিংয়ের মানরক্ষা করলেন টিম ডেভিড। ২৬ বলে ৫০ রানের অপরাজিত একটা ইনিংস খেললেন ডেভিড। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কা। দল হারলেও ম্যাচের সেরাও হলেন ডেভিড।
তবে তুল্যমূল্য বিচারে এই ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন অর্শদীপ সিং। কারণ সল্ট এবং বিরাটের জুটি টিকে গেলে জয় পাওয়া সহজ হত না পাঞ্জাবের। আইপিএলে প্রতিটি দলই চায় পাওয়ার প্লে-র মধ্যে যতটা সম্ভব রান তুলতে। কিন্তু এই ম্যাচে অর্শদীপ সেটা আরসিবিকে করতে দেননি।












Click it and Unblock the Notifications