IPL 2025: পরিসংখ্যানে এগিয়ে সিএসকে, নাইটদের বিরুদ্ধে ম্যাচের আগে চেন্নাইয়ের রয়েছে একাধিক চিন্তাও
শুক্রবার ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। পাঁচবারের চ্যাম্পিয়নরা চলতি আইপিএলে একেবারেই ভালো ছন্দে নেই। পাঁচ ম্যাচে দুই পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নম্বরে আছে চেন্নাই, কেকেআরের বিরুদ্ধে এই ম্যাচ সিএসকের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের ঘরের মাঠে হারতে হয়েছে তাদের।
২১৯ রানের লক্ষ্য মাত্রা পূরণ করতে নেবে ১৮ রানে পরাজিত হয় চেন্নাই। আইপিএলের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করলেও তারপরে পরপর চারটি ম্যাচ হারতে হয়েছে চেন্নাইকে। এর আগে ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে হেরে গিয়েছে চেন্নাই। ম্যাচ হারের পরে ঘরের মাঠে সুবিধা না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন সিএসকে দলের কোচ স্টিফেন ফ্লেমিং।

চিপকে আরসিবির কাছে ৫০ রানে হারের পর সিএসকে দলের কোচ ফ্লেমিং কিছুটা অভিযোগের সুরে বলেছিলেন, চিপকে ঘরের মাঠে খেলার কোনও সুবিধাই আমরা পাইনি। প্রতিপক্ষের মাঠে গিয়ে আমরা বেশি ম্যাচ জিতেছি। তবে গত কয়েক বছর ধরে চিপকের উইকেট বুঝতেই পারছি না। এটা নতুন কোনও বিষয় নয়, আমরা ম্য়াচের আগে উইকেটকে যতটা বুঝতে পারি সেই অনুসারে খেলার চেষ্টা করি।
চেন্নাই তাদের ঘরের মাঠে কেন সুবিধা পাচ্ছে না, মনে করা হচ্ছে চিপকের পিচের চরিত্রগত কিছুটা পরিবর্তন হওয়ায় তাদের মানিয়ে নিতেও সমস্যা হচ্ছে। এর ফলে চিপকের নতুন পিচের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া অন্য কোন উপায় নেই চেন্নাই দলের। চিপক মানেই বরাবর স্পিন সহায়ক উইকেট। কিন্তু বিগত কয়েকটি ম্যাচে সেটা দেখা যায়নি। এর ফলে চেন্নাই স্পিনারদের এবং চেন্নাই দলকে প্ল্যান বি ভাবতে হবে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে জয় পেতে গেলে।
এই ম্যাচের আগে চেন্নাই শিবিরের একাধিক চিন্তার কারণ রয়েছে প্রথমত তিন নম্বরে নেবে রান পাচ্ছেন না অধিনায়ক ঋতুরাজ। অন্যদিকে ফিনিশার ধোনিও আগের মত ছন্দে নেই। ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামলেও ম্যাচ ফিনিশ করতে পারছে না মহেন্দ্র সিং ধোনি। তবে ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্রের মত কয়েকজন রানের মধ্যে আছেন যা সিএসকে দলের কাছে অত্যন্ত ইতিবাচক একটা দিক।
পেস বিভাগে খলিল আহমেদ, মুকেশ চৌধুরী এবং মাথিশা পাথিরানারা আছেন। তবে কেকেআরের বিরুদ্ধে ম্য়াচে জাদু দেখাতে চাইবেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং নূর আহমেদরা। এই ম্য়াচে নামার আগে পরিসংখ্যান কিন্ত সিএসকের পক্ষে। এখনও পর্যন্ত ৩০ বার এই দুই দল মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৯বার জমিতেছেন চেন্নাই,১০বার জিতেছে কেকেআর। একটি ম্যাচে ফলাফল হয়নি।












Click it and Unblock the Notifications