IPL 2025: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে ছন্দহীন রাসেল, চেন্নাই ম্যাচের আগে একাধিক বিষয়ে উদ্বেগ কেকেআরের
শুক্রবার চেন্নাইয়ের মাঠে অগ্নিপরীক্ষা কলকাতা নাইট রাইডার্সের। চলতি আইপিএলের শুরু থেকে ধারাবাহিকতার অভাব দেখাচ্ছে কেকেআর দলের। শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠে চার রানে হারতে হয়েছে নাইট ব্রিগেডকে। এই পরিস্থিতিতে শুক্রবার চিপকের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে খেলতে নামছে কেকেআর। চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নামার আগে কেকেআর শিবিরের চিন্তার কারণ কোনগুলি? তুলে ধরা হলো এই প্রতিবেদনে
ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকায় ৬ নম্বরে রয়েছে কেকেআর। প্রথমেই উল্লেখ করতে হবে কেকেআরের ওপেনিং জুটির কথা। কারণ চলতি মরশুমের শুরু থেকেই কেকেআরের ওপেনিং জুটি রান পাচ্ছে না। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই ওপেন করতে নেমেছেন ডি কক এবং সুনীল নারিন। এই দুই ব্যাটার একটি ম্যাচেও বড় রানের ভিত দলকে গড়ে দিতে পারেননি। ব্যাট হতে প্রতিটি ম্যাচই নারিন ব্যর্থ হয়েছেন।

একমাত্র রাজস্থান রয়্যালস ম্যাচ বাদ দিলে বাকি সব ম্যাচেই রান করতে ব্যর্থ হয়েছেন ডি ককও। এই পরিস্থিতিতে ওপেনিং জুটি সবথেকে বড় চিন্তার কারণ কেকেআর দলের কাছে। কেকেআর দলে আছেন গুরবাজ। ডি ককের বদলে তাঁকে খেলানোর ভাবনা চিন্তা করার সময় এসেছে।
এবারের আইপিএলে কেকেআর দলের দ্বিতীয় চিন্তার কারণ অবশ্যই আন্দ্রে রাসেলের খারাপ ফর্ম। রাসেল কেকেআরের দলের প্রধান অলরাউন্ডার। কিন্তু বল হাতে যেমন খুব বেশি কার্যকরী ভূমিকা নিতে পারছেন না তেমনই ব্যাটিংয়েও তাঁর থেকে বিধ্বংসী শর্ট দেখতে পাওয়া যাচ্ছে না। এমনকি শেষ ম্যাচের লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ ফিনিশ করার সুযোগ ছিল রাসেলের কাছে কিন্তু সেটাও করতে পারেননি।
Landed in Chennai to a sea of love 💜🙌 pic.twitter.com/WJd6nGzMq4
— KolkataKnightRiders (@KKRiders) April 10, 2025
কেকেআর দলের ফিনিশারের নাম রিংকু সিং কিন্তু লখনউয়ের বিরুদ্ধে ম্যাচ ফিনিশ না করার দায় না পারার দায় তাঁকেও নিতে হবে। এর ফলে কেকেআরের ওপেনিং জুটির মতোই ফিনিশিও চিন্তার কারণ হয়ে উঠেছে। পাশাপাশি তৃতীয় চিন্তার কারণ অবশ্যই পেস বোলিং বিভাগে বিদেশিদের ব্যর্থতা। এইবারে কেকেআর দলের পেস বোলিং বিভাগ ভারতীয়দের উপরে নির্ভরশীল। স্পেনসর জনসন বা নরখিয়া থাকলেও এখনও কার্যকরী ভূমিকা নিতে পারেননি।
শেষ ম্যাচের মঈন আলির পরিবর্তে জনসনকে দলে নেওয়া হয় কিন্তু তিনি হতাশই করেছেন। প্রতি ম্যাচেই হর্ষিত রানা, বৈভবরা ভালো পারফরম্যান্স করে দলকে বৈতরণী পার করে দেবেন এমনটা আশা করা ভুল কারণ সব দলই একজন করে ভাল বিদেশি পেসার আছে একমাত্র ব্যতিক্রম কেকেআরের। এখনও পর্যন্ত চোখে পড়ছে না কেকেআরের কোনও প্ল্য়ান বি।
অভিষেক কুমার দালোর,ইন্ডিয়ান স্ট্রীট প্রিমিয়ার লিগের এই ক্রিকেটারকে এবার নেট বোলার হিসেবে নিল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান স্ট্রীট প্রিমিয়ার লিগে ৩২৪ রান ৩৩ টি উইকেট আছে অভিষেকের।












Click it and Unblock the Notifications