IPL 2025: রোহিতের পরিবর্ত হিসেবে আইপিএল অভিষেকেই অনবদ্য, 'চায়নাম্যান' ভিগনেশের প্রশংসায় পঞ্চমুখ সূর্য

IPL 2025: আইপিএলেই প্রথমবার খেললেন প্রতিযোগিতামূলক ক্রিকেট। কেরলের রাজ্য় দলের হয়ে এখনও একটিও ম্যাচ না খেলা ভিগনেশ পুথুর চমক দিলেন আইপিএল অভিষেকেই।

চেন্নাই সুপার কিংস যখন দুরন্ত ছন্দে জয়ের দিকে এগিয়ে চলেছে তখন কেরলের এই চায়নাম্যান বোলারই রান তোলার গতিতে রাশ টানেন। তুলে নেন তিন উইকেট।

IPL 2025

বছর চব্বিশের ভিগনেশ আজ আইপিএলে প্রথম ম্যাচ খেললেন রোহিত শর্মার পরিবর্ত হিসেবে ইমপ্যাক্ট সাব হয়ে নেমে। জন্ম ২০০১ সালের ২ মার্চ। মাইখেলের প্রতিবেদন অনুযায়ী, ভিগনেশের জন্ম মল্লপুরম জেলার পেরিথালমানায়। বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার।

ভিগনেশের বাবা সুনীল কুমার অটো চালক। মা কেপি বিন্দু গৃহবধূ। আর্থিক প্রতিবন্ধকতা যাতে ভিগনেশের স্বপ্নপূরণে বাধা হতে না পারে সেদিকে সতর্ক নজর ছিল সুনীল ও বিন্দুর। পেরিনথালমানার পিটিএম সরকারি কলেজে স্নাতকোত্তর পাঠরত ভিগনেশ পড়াশোনা ও খেলা চালিয়ে যান সমান তালেই।

কেরল ক্রিকেট লিগে ভিগনেশ মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন আলেপ্পি রিপলসের হয়ে তিনটি ম্যাচে ২টি উইকেট নেন। এতেই প্রথম নজরে পড়েন মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউটিং টিমের। মুম্বই ইন্ডিয়ান্সের ট্রায়ালে নজর কাড়ায় ভিগনেশকে ৩০ লক্ষ টাকায় দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

কেরলের বয়সভিত্তিক দলে খেললেও সিনিয়র দলে এখনও সুযোগ পাননি। তার আগেই তিনি আইপিএলে নেমে পড়লেন। প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্সও উপহার দিলেন। মূলত ভিগনেশের বলে ঋতুরাজ গায়কোয়াড় আউট হওয়ার পর ম্যাচে কিছুটা ফিরেছিল মুম্বই।

ভিগনেশ কেরিয়ার শুরু করেন মিডিয়াম পেসার হিসেবে। পরে চায়নাম্যান বোলার হন মহম্মদ শেরিফ বলে স্থানীয় এক ক্রিকেটারের পরামর্শে বোলিং স্টাইল বদলে। ক্রিকেট কেরিয়ার গড়ে তুলতে মল্লপুরম থেকে ত্রিসূরে এসে থাকা শুরু করেন ভিগনেশ।

এমআই কেপ টাউনের নেট বোলার হিসেবে কেপ টাউনেও গিয়েছিলেন ভিগনেশ। সেখানে রশিদ খানের পরামর্শে নিজেকে সমৃদ্ধও করেছেন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে থাকার অভিজ্ঞতাও রয়েছে ভিগনেশের। কেরল কলেজ প্রিমিয়ার টি২০ লিগে তিনি সেন্ট টমাস কলেজের প্রতিনিধিত্ব করেন।

স্পোর্টসস্টারের প্রতিবেদনে উল্লেখ, জলি রোভার্স ক্রিকেট ক্লাবের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করাতেই তিনি কেসিএলে আলেপ্পি রিপলস দলে জায়গা করে নেন। আর সেটাই বদলে দিল ভিগনেশের কেরিয়ার।

মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ হেরে গেলেও এই ম্যাচের অধিনায়ক সূর্যকুমার যাদব ভিগনেশের পারফরম্যান্সকে অনবদ্য বলে আখ্যায়িত করলেন। তিনি বলেন, মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউটিংয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা ১০ মাস ধরে যা প্রয়াস চালান তার সুফল ভিগনেশের মতো ক্রিকেটারদের উঠে আসা। এ জন্য মুম্বই ইন্ডিয়ান্স বিখ্যাত। ভিগনেশের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ।

ভিগনেশ শেষ ওভারে ১৫ রান দেন। তাতে তাঁর বোলিং ফিগার দাঁড়ায় চার ওভারে ৩২ রান দিয়ে তিন উইকেট। নিজের চতুর্থ ওভারটি তিনি করেন চেন্নাই সুপার কিংসের ইনিংসের ১৮তম ওভারে। প্রশ্ন উঠছে, ভিগনেশকে আগে ডাকলে ভালো হতো কিনা? সূর্য জানালেন, ভিগনেশের একটি ওভার তিনি শেষের দিকের জন্যই বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন।

ভিগনেশ নিজের প্রথম ওভারে, অষ্টম ওভারের পঞ্চম বলে আউট করেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে। ২৬ বলে ৫৩ রান করা ঋতুরাজ বড় শট খেলতে গিয়ে বাউন্ডারি লাইনের ধারে ধরা পড়েন উইল জ্যাকসের হাতে।

এরপর বিপজ্জনক শিবম দুবেও (৭ বলে ৯) ভিগনেশের শিকার। দীপক হুডা (৫ বলে ৩)-কেও ভিগনেশ আউট করেছেন। আজ মুম্বই বনাম চেন্নাই দ্বৈরথে নজর কাড়লেন দুই বাঁহাতি রিস্ট স্পিনার। আফগানিস্তানের নূর আহমেদ ও ভিগনেশ পুথুর। তবে প্রথম ম্যাচেই যেভাবে পুথুর নিজেকে মেলে ধরলেন তাতে আরও চমক অপেক্ষায় থাকতেই পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+