IPL 2025: আইপিএলে আবির্ভাবেই আয়ুষ নজর কাড়লেন, মুম্বইয়ে 'হোম গ্রাউন্ডে' খেললেন সিএসকের হয়ে

IPL 2025: বৈভব সূর্যবংশীর পর এবার আয়ুষ মাত্রের পালা। ১৪ বছরের বৈভব আইপিএলে সর্বকনিষ্ঠ হিসেবে খেলার সুযোগ পেলে নজর কেড়েছিলেন গতকাল।

আজ ১৭ বছরের আয়ুষ মাত্রের আইপিএল অভিষেক হলো চেন্নাই সুপার কিংসের হয়ে। বৈভবের মতো আয়ুষও অর্ধশতরান পেলেন না। তবে ঝোড়ো ইনিংস খেলে মন জয় করলেন ক্রিকেটপ্রেমীদের।

IPL 2025

আয়ুষ মুম্বইয়ের হয়ে খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক হয় ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় একাদশের বিরুদ্ধে। গত বছরই তাঁর বিজয় হাজারে ট্রফিতে লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক। যদিও মুম্বইয়ের হয়ে টি২০ খেলার আগেই আইপিএল খেলে ফেললেন আয়ুষ।

পাঁচ বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি আয়ুষের। পেশাদার ক্রিকেটেই কেরিয়ার গড়বেন বলে ঠিক করেন ১৫ বছর বয়সে। ভিরার থেকে চার্চগেট স্টেশন অবধি ৮০ কিলোমিটার পথ পার হতেন ট্রেনে চড়েই। ১৭ বছর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক। আইপিএলে প্রথম ম্য়াচ খেললেন ১৭ বছর ২৭৮ দিনের মাথায়।

রঞ্জি ট্রফিতে তৃতীয় ম্যাচেই তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান হাঁকান। বিজয় হাজারে ট্রফিতে ১১৭ বলে খেলেন ১৮১ রানের ইনিংস। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে কোনও ম্যাচে আয়ুষ সর্বকনিষ্ঠ হিসেবে দেড়শোর বেশি রান করার রেকর্ড গড়েন। আয়ুষ প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট এ-তে ২টি করে শতরান ও ১টি করে অর্ধশতরান হাঁকিয়েছেন।

আয়ুষ মাত্রে আইপিএল নিলামে অবিক্রিত ছিলেন। তবে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় আইপিএল থেকে ছিটকে যেতেই আয়ুষকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। মুম্বইয়ে খেলার সুবাদে ওয়াংখেড়ে স্টেডিয়াম আয়ুষের হোম গ্রাউন্ড। সেখানেই চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম আইপিএল ম্যাচ খেললেন আয়ুষ।

আয়ুষ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটার। স্বীকৃত টি২০ ম্য়াচও আজই প্রথম খেললেন। রাহুল ত্রিপাঠীর জায়গায় আজ আয়ুষকে খেলাল সিএসকে। তিনে নেমে আয়ুষ করলেন ১৫ বলে ৩২। চারটি চার ও ২টি ছয় মারেন। অশ্বিনী কুমারের বিরুদ্ধেই বেশি আগ্রাসী দেখিয়েছে তাঁকে।

Take a Poll

আয়ুষ এদিন আউট হন দীপক চাহারের বলে। আউট হয়ে ফেরার সময় তাঁর পিঠ চাপড়ে উৎসাহিত করেন সূর্যকুমার যাদব। চেন্নাই সুপার কিংসকে টস জিতে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংস করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান। রবীন্দ্র জাদেজা ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। শিবম দুবে করেন ৩২ বলে ৫০।

শেখ রশিদ ২০ বলে ১৯. রাচিন রবীন্দ্র ৯ বলে ৫ রান করেন। মহেন্দ্র সিং ধোনি ফের জসপ্রীত বুমরাহর শিকার। চেন্নাই সুপার কিংস অধিনায়ক করলেন ৬ বলে ৪। জেমি ওভার্টন অপরাজিত থাকেন ৩ বলে ৪ রানে। বুমরাহ ২টি, দীপক চাহার, অশ্বিনী কুমার ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+