IPL 2025: আইপিএলের মধ্যেই মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন রাহুল-আথিয়া, ঘোষণা করে দিলেন নামও
আইপিএলের শুরুতেই বাবা হয়েছেন দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেটার কেএল রাহুল। বলিউড অভিনেত্রী আথিয়ার কোলে একটি ফুটফুটে কন্যা সন্তানের আগমন ঘটেছিল।গত ২৪ মার্চ সন্ধ্যার পর রাহুল এবং আথিয়ার পক্ষ থেকে যৌথভাবে বিবৃতি দিয়ে তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমনের বিষয়টি নিশ্চিত করেন। তাঁদের কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে বলে সমাজ মাধ্যমে ঘোষণা করেন। তবে মেয়ের নাম কী রেখেছেন সেটা এতদিনে প্রকাশ করেননি তারকা দম্পত্তি।
অবশেষে শুক্রবার আথিয়া শেট্টি সমাজ মাধ্যমে পোস্ট করে নবাগত কন্যা সন্তানের নাম ঘোষণা করলেন। শুধু নামই ঘোষণা করলেন না একইসঙ্গে মেয়ের নামের অর্থ এবং নামগুলি কারা দিয়েছেন সেগুলিও তুলে ধরলেন বলিউড অভিনেত্রী। শুধু মেয়ের নামই ঘোষণা করলেন না কার্যত বিশ্লেষণও করে দিলেন আথিয়া। এর আগে বিরাট অনুষ্কাও তাদের সন্তানদের নাম এভাবেই ঘোষণা করেছিলেন।

রাহুল এবং আথিয়ার মেয়ের নাম ইভারা বিপুলা রাহুল(Evaarah Vipula Rahul)। ইভারা শব্দটি সংস্কৃত থেকে নেওয়া। এই শব্দের অর্থ ঈশ্বরের উপহার। পাশাপাশি বিপুলা নামটি দিয়েছেন তাঁর মাহামহীর সম্নানে। রাহুল নামটি বাবার থেকেই পেয়েছে শিশু কন্যা। যদিও কন্যা সন্তানের মুখ এখনও প্রকাশ্যে আনেননি তারকা দম্পত্তি।
বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়াকে বিবাহ করেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। রাহুল এবং আথিয়ার পথচলা শুরু হয়েছিল ২০১৯ সাল থেকে।২০২৩ সালের জানুয়ারিতে বিয়ে হয় রাহুল এবং আথিয়ার। ২০২৪ সালের শেষ দিকে রাহুল এবং আথিয়া ঘোষণা করেন তাঁরা ২ থেকে তিন হতে চলেছেন। তাঁদের পরিবারে নতুন সন্তানের আগমন হতে চলেছে।
KL Rahul and Athiya Shetty with their Baby Girl "Evaarah".
— Tanuj (@ImTanujSingh) April 18, 2025
- Cutest picture of the Day. ❤️ pic.twitter.com/JC6v1pF8cP
অবশেষে মার্চের শেষ দিকে রাহুল ও আথিয়া তাঁদের সন্তানের জন্মের খবর দিয়ে ঘোষণা করেন, আমাদের মেয়ে, আমাদের সব কিছু। ইওয়ারা, ঈশ্বরের উপহার।












Click it and Unblock the Notifications