IPL 2025: ব্যাটের সন্ধানে রোহিতের কাছে রিঙ্কু, উপহার পেলেন নাইটদের অন্য এক ক্রিকেটার, দেখুন ভিডিও
২০২৪ সালের আইপিএলে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট পেয়েছিলেন রিঙ্কু সিং। এবার ব্যাটের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের সাজঘরে পৌঁছে গিয়েছিলেন রিঙ্কু! তবে রোহিত শর্মার কাছ থেকে ব্যাট পেলেন না কেকেআর তারকা ভারত অধিনায়ক কেকেআরের অন্য এক ক্রিকেটারকে ব্যাট উপহার দিলেন।
গত সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল কেকেআর। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া পেজে একটি ভিডিও আপলোড করা হয়েছে সেখানে রিঙ্কু সিংয়ের মুম্বই ইন্ডিয়ান্সের সাজঘরে আগমনের বিষয়টি তুলে ধরা হয়েছে। ভিডিও শুরুতে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার তিলক বর্মা কে বলতে শুনা গিয়েছে, রিংকুর কাছে এখন ভালো ব্যাট আছে কিন্তু তাও সে ব্যাট নেওয়ার জন্য রোহিত শর্মার কাছে এখানে এসেছেন।

এরপরই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মুখোমুখি হোন রিঙ্কু এবং তাদের সাজঘরে আসার কারণ ব্যাখ্যা করেন। ভিডিও শেষে দেখা যায় কেকেআরের ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশীর হাতে একটি ব্যাট রয়েছে। অর্থাৎ এই ভিডিও থেকেই স্পষ্ট রিঙ্কু সিংকে নয়, রোহিত শর্মা ব্যাট দিয়েছেন তরুণ ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশীকে। তিনি আইপিএলে কেকেআরের হয়ে খেললেও ঘরোয়া ক্রিকেটে মুম্বই দলের হয়ে প্রতিনিধিত্ব করেন। রোহিত শর্মার কাছ থেকে ব্যাট পেয়ে স্বভাবতই খুশি অঙ্গকৃষ।
এই বার রোহিতের থেকে ব্য়াট না পেলেও ২০২৪ সালে চিন্নাস্বামীতে আরসিবির বিরুদ্ধে কেকেআরের ম্যাচের আগে রিঙ্কুকে নিজের একটি ব্যাট উপহার দিয়েছিলেন বিরাট। কিংবদন্তির থেকে উপহার পাওয়া সেই ব্যাট হাতেই খেলতে নেমে পড়েছিলেন রিঙ্কু। পরে জানা গিয়েছিল কোনও এক স্পিনারের বিরুদ্ধে খেলতে গিয়ে ব্যাটটি ভেঙে যায়। পরে ইডেনে আরসিবি যখন খেলতে এসেছিল তখন ফরে কোহলি একটি ব্য়াট দেন রিঙ্কুকে।
নেটমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়ে যায়।বেঙ্গালুরুতে আরসিবি বনাম কেকেআর ম্যাচের শেষে দেখা গিয়েছিল নাইট তারকা রিঙ্কু সিংয়ের ব্যাট পরীক্ষা দেখছেন বিরাট কোহলি। দু'জনেই সেই সময় হাসছিলেন। রিঙ্কুকে বিরাট উপহার দিলেন কোহলি। আরসিবি শেয়ার করা ভিডিওতে বিরাট কোহলিকে তার ব্যাট রিঙ্কু সিংকে উপহার দিতে দেখা যাচ্ছে। কোহলি তাঁর স্বাক্ষরিত ব্যাটটি কেকেআর ব্যাটারকে উপহার দিয়েছেন এবং এটি পাওয়ার পর নাইট ব্যাটসম্যানকে খুব খুশি দেখায়। মুগ্ধ দৃষ্টিতে সেই ব্যাটের দিকে তাকিয়ে নাইটদের তারকা।
Rinku se 𝙨𝙖𝙫𝙙𝙝𝙖𝙖𝙣 𝙧𝙖𝙝𝙚, 𝙨𝙖𝙩𝙖𝙧𝙠 𝙧𝙖𝙝𝙚 🤣💙#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/2NPuXCzURY
— Mumbai Indians (@mipaltan) April 2, 2025
চলতি মরশুমে ব্যাট হাতে এখনও ছন্দে পাওয়া যায়নি রিঙ্কু সিংকে। বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে চলতি মরশুমের আইপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। ইডেনে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ । এই ম্যাচে রিঙ্কুর সামনে কঠিন পরীক্ষা।












Click it and Unblock the Notifications