IPL 2025: বৃষ্টিতে পরিত্যক্ত ইডেনে কলকাতা-পাঞ্জাব ম্যাচ, কতটা লাভবান নাইটরা?

IPL 2025: আইপিএলে ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল। কেকেআরের সামনে জেতার জন্য ২০২ রানের টার্গেট রেখেছিল পাঞ্জাব কিংস।

কেকেআর ১ ওভারে বিনা উইকেটে ৭ রান তোলার পরই ঝড় শুরু হয়, তারপর বৃষ্টি নামে। পৌনে ১১টা নাগাদ বৃষ্টি কমে আসায় আশার সঞ্চার হয়েছিল। ৫ ওভারের ম্যাচ শুরুর সময়সীমা ছিল রাত ১১টা ৪৪ মিনিট।

IPL 2025 -

যদিও শেষে বৃষ্টির কারণেই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। টস জিতে পাঞ্জাব কিংস ৪ উইকেটে ২০১ তুলেছিল। প্রভসিমরণ সিং ৪৯ বলে ৮৩, প্রিয়াংশ আর্য ৩৫ বলে ৬৯, গ্লেন ম্যাক্সওয়েল ৮ বলে ৭, মার্কো জানসেন ৭ বলে ৩ রান করেন।

অধিনায়ক শ্রেয়স আইয়ার ১৬ বলে ২৫ ও জশ ইনগ্লিস ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন। বৈভব অরোরা ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন। বরুণ চক্রবর্তী ৪ ওভারে ৩৯ ও আন্দ্রে রাসেল ৩ ওভারে ২৭ রান দিয়ে ১টি করে উইকেট নেন।

Take a Poll

কেকেআর ১ ওভারে বিনা উইকেটে ৭ রান তোলে। উইকেটের যা গতিপ্রকৃতি ছিল, মন্থর পিচে এই টার্গেটে পৌঁছনো সহজ হতো না কেকেআরের পক্ষে। সুনীল নারিন ৩ বলে ৪ ও রহমানুল্লাহ গুরবাজ ৩ বলে ১ রানে অপরাজিত থাকেন। পাঞ্জাব কিংসের প্রথম ওভারটি করেন মার্কো জানসেন। এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাঞ্জাব কিংসের ৯ ম্যাচে হলো ১১ পয়েন্ট। পাঞ্জাব রইল চারে।

কলকাতা নাইট রাইডার্স ১ পয়েন্ট নিশ্চিত করায় ৯ ম্যাচে ঝুলিতে এলো সাত পয়েন্ট। কেকেআর রইল সপ্তম স্থানে। কেকেআর যদি বাকি পাঁচটি ম্যাচেই জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ১৭। প্লে-অফে যেতে অসুবিধা হবে না। চারটি ম্যাচ জিতলে কেকেআর শেষ করবে ১৫ পয়েন্টে। তা শেষ চারে যেতে যথেষ্ট নাও হতে পারে।

কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচ ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এরপর মে মাসের ৪ ও ৭ তারিখ ইডেনে ম্যাচ রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। ১০ মে হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদ ও ১৭ মে আরসিবির বিরুদ্ধে বেঙ্গালুরুতে খেলবে। কেকেআরের সুবিধা হলো আপাতত পয়েন্ট তালিকার একেবারে নীচে থাকা তিনটি দলের বিরুদ্ধে ম্যাচ বাকি। ফলে নাইটদের সুবিধাই করে দিল এই ১ পয়েন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+