IPL 2025: রাসেলের সঙ্গে ছক্কায় পাল্লা দিলেন রিঙ্কু, দ্বিতীয় দিনেও পুরোদমে অনুশীলন নাইটদের
বুধবার থেকে কেকেআরের অনুশীলন শুরু হয়েছে ইডেনে, বৃহস্পতিবার ছিল দ্বিতীয় দিন। এই দিন ইডেনে আসার পরই নাইট শিবিরের গুরুত্বপূর্ণ ৪ সদস্য অধিনায়ক অজিঙ্ক রাহানে, সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর ব্র্যাভো সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন।
সাংবাদিক সম্মেলন করলেন সতীর্থ এবং কোচ মেন্টর যখন ইডেনের ক্লাব হাউসে তৃতীয় তলায় সাংবাদিক সম্মেলন করছেন তখন দল অনুশীলনের নেমে পড়েন নাইট ক্রিকেটাররা। বাকি ক্রিকেটাররা কিছুটা ওয়ার্ম আপ করলেও রাসেল কিন্তু সেসবের ধার ধারলেন না, তিনি সরাসরি নেটে ঢুকে পড়লেন। থ্রো স্পেশালিস্টকে নিয়েই মেতে উঠলেন ছক্কা হাকানোর খেলায়। আসলে কেকেআর শিবিরের অন্যতম বড় ভরসার নাম রাসেল।

রাসেল বিগ হিটার, তাই তাঁর নাম মাসেল রাসেল। তবে বিগত কয়েক মাস ধরে ছন্দহীন রাসেল যে টি২০ লিগগুলো খেলেছেন সেখানে প্রত্যাশার মতো রান করতে পারেননি। এই পরিস্থিতিতে আইপিএলের মঞ্চে ফের একবার নিজেকে প্রমাণ করতে মরিয়া রাসেল। তাই অনুশীলনও দেখা যাচ্ছে অতিরিক্ত তাগিদ। বুধবারে অনুশীলনের পর বৃহস্পতিবারেও দীর্ঘক্ষন ব্যাটিং অনুশীলন করলেন ক্যারিবিয়ান এই তারকা।
অনুশীলনের তার ব্যাগ থেকে শুধুই ছক্কার বন্যা। বড় বড় শট মারলেন রাসেল সেইসঙ্গে তিনি আইপিএলে শুরু থেকেই রানে ফিরতে কতটা মরিয়া সেটার প্রমাণ দিলেন। রাসেল নারিনের পাশাপাশি কেকেআর শিবিরের ফোকাসে আরও একজন তিনি রিঙ্কু সিং। বৃহস্পতিবারের অনুশীলনে তিনিও ছক্কা হাঁকানোর খেলায় রাসেলের থেকে কোন অংশে কম গেলেন না। তার ব্যাট থেকেও বড় বড় শট এলো।
🗣️"𝙄𝙩'𝙨 𝙜𝙤𝙤𝙙 𝙩𝙤 𝙗𝙚 𝙗𝙖𝙘𝙠 𝙖𝙩 𝙀𝙙𝙚𝙣 𝙂𝙖𝙧𝙙𝙚𝙣𝙨"
— KolkataKnightRiders (@KKRiders) March 13, 2025
Hear from our captain, Ajinkya, as he talks about the passion of the fans at our home ground 💜💪 pic.twitter.com/OYdKG3L6TD
এবার নাইটদের টপ অর্ডার খুব বেশি শক্তিশালী নয়। দেশীয় তারকা বলতে রাহানে। ফলে নাইটদের ম্যাচ জিততে নির্ভর করতে হবে মিডল অর্ডারের উপরেই। এরফলে বেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু থাকবেন নাইটদের রণকৌশলের গুরুত্বপূর্ণ অংশ। পরে ব্যাট করলে ম্যাচ ফিনিশের দায়িত্ব থাকবে রিঙ্কুর উপরেই।
শুক্রবার অনুশীলনের ছুটি কেকেআরের টিম হোটেলে দোল উৎসবের সেলিব্রেশনে মাতবেন কেকেআর ক্রিকেটাররা












Click it and Unblock the Notifications