IPL 2025: শুধু ব্যাটে-বলেই নয়, রান্নাতেও সমান পারদর্শী রামনদীপ-বৈভবরা, দেখুন ভিডিও
মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের পরে ঘরের মাঠে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে কেকেআর শিবিরের ফিল গুড মেজাজটাও ফিরে এসেছে। সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছেন খুব বৈভব অরোরা, ব্য়াট হাতে নাইটদের অন্যতম ভরসা রামনদীপ সিং। তবে শুধু ব্যাট বল হাতেই নয় একইসঙ্গে রন্ধনশিল্পে যে তারা কোন অংশে কম যান না তা আরও একবার প্রমাণিত হলো।
শনিবার কেকেআরের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে কেকেআরের দুই ক্রিকেটার রান্না ও করছেন। বৈভব অরোরা, রামনদীপ সিং এবং অঙ্গকৃষ রঘুবংশী এই তিন ক্রিকেটারকে নিয়ে একটি রান্নার ভিডিও পোস্ট করা হয়েছে কেকেআরের সোশ্যাল মিডিয়া পেজে। এর আগে রিঙ্কু সিংকে দেখা গিয়েছিল বিরিয়ানি তৈরি করতে।

এবার বৈভব, রামনদীপরা তরকা তৈরি করলেন তা পাঞ্জাবি স্টাইলে। রান্নাঘরের আড্ডায় অনেক অজানা কথাও শেয়ার করেছেন কেকেআরের ক্রিকেটাররা। বৈভব অরোরা যেমন জানিয়েছেন তিনি বাইরে খেলতে গেলে বাড়ি থেকে পিন্নি নিয়ে যান সেটা বাইরে দুধের সঙ্গে গুলে খান। রামনদীপ সিং চন্ডীগড়ের বাসিন্দা অন্যদিকে আম্বালার বাসিন্দা বৈভব অরোরা। ফলে দুজনেই পাঞ্জাবি। এর ফলে দুজনের খাদ্যাভাস এবং সাংস্কৃতিকগতভাবে অনেক মিল রয়েছে।
দুজনের বন্ধুত্বের কথা বলতে গিয়ে রামনদীপ বলেছেন, অনূর্ধ্ব ১৯ দলে ট্রায়াল থেকে আমাদের বন্ধুত্ব শুরু যা এখনো অটুট। এরপর আমাকে হিমাচল প্রদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় তাদের দলের হয়ে খেলার জন্য তাই আমি পাঞ্জাবের হয়ে না খেলে হিমাচল প্রদেশের হয়ে খেলতে শুরু করি। এমনকি নিজের পছন্দের খাবারের তালিকাও শেয়ার করেছেন ভারতীয় দলের এই ক্রিকেটার।
এরপরই দুই ক্রিকেটারই তরকা রান্নার কাজে হাত লাগান। রীতিমতো পেশাদার শেফের মতোই হাতা খুন্তি নিয়ে রান্না করতে শুরু করলেন কেকেআরের দুই ক্রিকেটার। সেইসঙ্গে দুই পাঞ্জাব তনয়ের আড্ডাও জমে উঠে শেফের সঙ্গে। বৈভব অরোরা এবং রামনদীপ সিং রন্ধন প্রক্রিয়া শেষ হবার পরে ডেকে নেন অঙ্গকৃষ রঘুবংশীকে। চলতি মরশুমে ব্যাট হাতে নজর কাড়ছেন অঙ্গকৃষ রঘুবংশী ।
Vaibhav now definitely knows what Ginger & Garlic are! 😂💜
— KolkataKnightRiders (@KKRiders) April 5, 2025
The second episode of Prestige presents Knight Bite is LIVE! Watch as our Punjabi boys—Ramandeep, Vaibhav & Angkrish learn the art of Dim Tadka from Chef Kunal Kapur! 👨🍳🔥🥘
Head to our YouTube channel and Knight club… pic.twitter.com/jHlLtZPbwe
মুম্বইয়ের ভূমিপুত্র হলে রঘুবংশীর পাঞ্জাবি খাবার অত্যন্ত পছন্দের তাই বৈভব , রামনদীপ ডেকে নেন রঘুবংশীকে। কেকেআর দলের সবথেকে তরুণ সদস্য এখন অঙ্গকৃষ। তাঁর সঙ্গে হাসির মজায় মেতে ওঠেন সকলে। এরপরই তিন ক্রিকেটার জমিয়ে একসঙ্গে তারকার স্বাদ নেন। আগামী ৮ তারি্খ ঘরের মাঠে লখনউ দলের বিরুদ্ধে খেলবে কেকেআর।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications