IPL 2025: ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া নাইট ব্রিগেড, সমর্থকদের কী বার্তা দিলেন অঙ্গকৃষ রঘুবংশী?

গতকালের চ্যাম্পিয়ন দল কেকেআর। এবারও নাইটদের ঘিরে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। কিন্তু চলতি ণরশুমে আইপিএলের সূচনাটা একেবারেই ভালো হয়নি কেকেআরের। ঘরের মাঠে আরসিবির কাছে হার এরপর গুয়াহাটিতে গিয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেলেও তৃতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফের হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কেকেআর খেলতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবারে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে কেকেআর। এই ম্যাচ নাইটদের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ হারে ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে ফের জয় ফিরতে মরিয়া রাহানের দল। কেকেআর ইডেনে খেললে তাদের দ্বাদশ ব্যক্তি হন বাংলার ক্রিকেটপ্রেমীরা। তাই ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে সমর্থকদের বার্তা দিলেন অঙ্গকৃষ রঘুবংশী।

KKR cricketer angkrish raghuvanshi

মঙ্গলবারই কলকাতায় ফিরেছে কেকেআর দল। বুধবার ইডেনে সানরাইজার্স ম্যাচের প্রস্তুতি সারবে নাইট ব্রিগেড। কেকেআরের পক্ষ থেকে ঘরে ফেরার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। প্রায় এক সপ্তাহের বেশি সময় কেকেআর দল বাইরে ছিল। প্রথমে গুয়াহাটি তারপর সেখান থেকে মুম্বই উড়ে যায় কেকেআর দল। অবশেষে ঘরে ফিরলো নাইট ব্রিগেড আগামী। দুটি ম্যাচ এখন তারা ঘরের মাঠে খেলবে। ঘরে ফেরায় কেকেআর ক্রিকেটারদের চোখে মুখেও হাসির ঝিলিক।

মঙ্গলবার বিমানবন্দরে দেখা গিয়েছিল নাইট সমর্থকদের। তারা দলকে চাঙ্গা করার কাজটা শুরু করে দিয়েছেন। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ এর আগে কেকেআর দলের ক্রিকেটার রঘুবংশী জানিয়েছেন, ঘরে ফিরে(কলকাতায়) আবার ভালো লাগছে। একদিন প্রস্তুতির পরে আমরা আবার ইডেনে দর্শকদের সামনে ম্যাচ খেলতে নামব। আমি সমর্থকদের বলতে চাই আপনারা আমাদের সমর্থন করুন।

Take a Poll

লিগ টেবলের তলানিতে নাইটরা। ঘরের মাঠে পর পর দুই ম্যাচে জয় পেলে পয়েন্ট তালিকায় উন্নতি হবে কেকেআরের। আর জয় না পেলে পরিস্থিতি আরও কঠিন হবে। আরসিবি ম্যাচের পর ইডেনে পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার ঘূর্ণি পিচ থাকবে বলেই আশা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+