IPL 2025: আইপিএল ট্রফি ট্যুর চালু করছে কেকেআর! গুয়াহাটিতে শুরু, কলকাতায় শেষ, তালিকায় বাংলার আরও ২ শহর

IPL 2025: আইপিএল খেতাব জেতার পর ট্রফি জয়ের সেলিব্রেশন আয়োজন করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। টি২০ বিশ্বকাপ থাকায় আইপিএলের পর সকলে ব্যস্ত হয়ে পড়েছিলেন।

ফলে ২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়ে শাহরুখ খানের দল যে বিজয়োৎসব করেছিল কলকাতায়, গত বছর তা আর হয়নি। তবে এবার আইপিএল শুরুর আগে বড় চমক দিল কলকাতা নাইট রাইডার্স।

IPL 2025

আইপিএলের ইতিহাসে এই প্রথম ট্রফি ট্যুরের আয়োজন করছে কলকাতা নাইট রাইডার্স। ভারতে যে সব শহরে নাইটদের বড় ফ্যানবেস রয়েছে সেই সব জায়গায় প্রদর্শিত হবে আইপিএলের ট্রফি। ফলে তা খুব কাছ থেকে দেখতে পারবেন দর্শকরা।

কলকাতা ফ্র্যাঞ্চাইজির দল কলকাতা নাইট রাইডার্স। ফলে যে সব শহরের দল আইপিএলে নেই সেখানেও নিয়ে যাওয়া হবে ট্রফি। প্রথমবার ট্রফি ট্যুরের জন্য বেছে নেওয়া হয়েছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন শহরকেই।

কেকেআরের তরফে জানানো হয়েছে, আইপিএল শুরুর আগে ৯টি শহরে প্রদর্শিত হবে ট্রফিতে। দর্শকদের আকৃষ্ট করতে নানাবিধ ব্যবস্থাপনা থাকছে। ট্রফির সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার বন্দোবস্ত থেকে শুরু করে কেকেআরের সাফল্যের যাত্রাপথ সংক্রান্ত নানা খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিত হতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

ট্রফি ট্যুরে ক্রিকেটপ্রেমীরা অংশ নিতে পারবেন ক্রিকেটীয় থিমে নানাবিধ খেলায়। মিলবে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ। নাইট রাইডার্স স্পোর্টসের গ্রুপ সিএমও বিন্দা দে বলেন, গতবার সুনির্দিষ্ট কারণেই আমরা খেতাব জয়ের পর শোভাযাত্রা-সহ অনুষ্ঠান করতে পারিনি। ফ্যানেরা কেকেআর পরিবারেরই অংশ। তাঁরা ভালো ও খারাপ সব সময়েই পাশে থাকেন। তাঁদের সমর্থন পেয়ে আমাদের ক্রিকেটাররা যে ট্রফি জিতেছেন তা তাঁদের কাছে পৌঁছে দিতেই এই ট্রফি ট্যুরের উদ্যোগ।

এখনও আইপিএলের সূচি প্রকাশ হয়নি। কলকাতা নাইট রাইডার্স আইপিএল খেতাব জেতায় উদ্বোধন, উদ্বোধনী ম্যাচ, দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল হবে ইডেনে। ২১ মার্চ থেকে আইপিএল শুরুর কথা। বিভিন্ন শহর ঘুরে কলকাতায় আসবে ট্রফি।

১৪ ফেব্রুয়ারি গুয়াহাটির সিটি সেন্টার মল থেকে শুরু হবে ট্রফি ট্যুর। ২১ ফেব্রুয়ারি ট্রফি প্রদর্শিত হবে জামশেদপুরের পি অ্যান্ড এম হাই টেক মলে। ২৩ ফেব্রুয়ারি রাঁচির জেডি হাই স্ট্রিট মল, ২৮ ফেব্রুয়ারি গ্যাংটকের ওয়েস্ট পয়েন্ট মল, ২ মার্চ শিলিগুড়ির সিটি সেন্টার মলে হবে আইপিএল ট্রফি ট্যুর।

পাটনায় ট্রফি ট্যুর পৌঁছবে ৭ মার্চ, সিটি সেন্টার মলে। ৯ মার্চ আইপিএলের ট্রফি প্রদর্শিত হবে দুর্গাপুরের জংশন মলে, ১২ মার্চ কলকাতার সিটি সেন্টার মলে। ট্রফি ট্যুর শেষ হবে ১৬ মার্চ কলকাতার সাউথ সিটি মলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+