IPL 2025: ইডেনে ব্য়াটিং মহড়াতে মগ্ন শ্রেয়স, কেকেআর শিবিরে কাশ্মীরের বোলারের প্রত্য়াবর্তন
শনিবার ইডেনে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর। বৃহস্পতিবার থেকেই পাঞ্জাব কিংস ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল নাইট ব্রিগেড। বৃহস্পতিবার বিকেলে ইডেনে দুটি দলই অনুশীলন করে। একদিকে যখন অনুশীলন করছিল কেকেআর তখন অন্যদিকে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস দলের ক্রিকেটাররাও প্রস্তুতিতে মগ্ন থাকল। এই ম্যাচ যতটা কেকেআর বনাম পাঞ্জাবের তার থেকে অনেক বেশি কেকেআর বনাম শ্রেয়স আইয়ারের।
গতবার এই কেকেআর দল দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স। গতবার এই কেকেআরদল কে অধিনায়ক হিসাবে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন কিন্তু কেকেআর তাকে দলে রাখেনি। ইডেনে এসে একদিকে যেমন দলগতভাবে জিততে চাইবেন তেমনি নিজের ব্যাট থেকেও একটা বিধ্বংসী পারফরম্যান্স করে নাইট টিম ম্যানেজমেন্টকে বার্তা দিতে চাইবেন শ্রেয়স আইয়ার।

বৃহস্পতিবারে অনুশীলনে পুরোদমে ব্যাটিংয়ের মহড়া সারলেন শ্রেয়স। অনেকক্ষণ ধরেই ব্যাট করলেন পাঞ্জাব অধিনায়ক। বৃহস্পতিবার পাঞ্জাবের পুরো দলই অনুশীলন করে।প্রাক্তন সতীর্থরাও অনুশীলন করছিলেন। যদিও পেশাদার ক্রিকেটাররা খুব বেশি আবেগপ্রবণ হন না। একবার খালি এগিয়ে গিয়ে কথা বলেন হর্ষিত রানার সঙ্গে। বাকিটা শনিবারের ম্যাচের জন্য জমিয়ে রাখলেন শ্রেয়স।
কেকেআর দল বিশ্রাম কাটিয়ে পুরোদমে অনুষ্ঠান শুরু করে দিল কেকেআর শিবিরে যোগ দিয়েছেন উমরান মালিক। কিন্তু মূল দলে তিনি সুযোগ পাবেন না কারণ তার পরিবর্তে ইতিমধ্যেই চেতন সাকারিয়াকে দলে নিয়েছে কেকেআর। তবে এনসিএ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কেকেআর দলে যোগ দিয়েছেন উমরান মালিক। আপাতত কেকেআর দলের সঙ্গে অনুশীলন করবেন। পাশাপাশি নাইটদের ওপেনিং জুটিতে বদল হবে কিনা তা নিয়েও চর্চা অব্যাহত।
বৃহস্পতিবারের অনুশীলনের গুরবাজের সঙ্গে ডি কক ব্যাটিং করলেন। কেকআর দলে ওপেনিং এবারে একেবারেই ফ্লপ। ওপেনিংয়ে বদল ঘটিও ওটা বড় রান আসছে না। এই পরিস্থিতিতে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ কঠিন চ্যালেঞ্জ কেকেআরের জন্য কারণ প্রথম পর্বের মাঝে ১১২ রানও তুলতে পারেনি নাইটরা সেই হারের ক্ষত এখনএও দগদগে। এই পরিস্থিতিতে প্লে অফের আশায় রাখতে গেলে ঘরের মাঠে জয় পেতেই হবে কেকেআরকে।












Click it and Unblock the Notifications