IPL 2025: আইপিএলে নজিরবিহীন কাণ্ড! অপরাজিত থেকেও তিন রানের জন্যই শতরান অধরা ৩ তারকার

IPL 2025: আইপিএলে এবার এমন এক ঘটনা ঘটল যা আগে দেখা যায়নি। তিনজন ব্যাটার ৯৭ রানে অপরাজিত থাকলেন। দল ডিতলেও তিন রানের জন্য অধরা থাকল শতরান।

গতকাল গুজরাত টাইটান্স হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। সেই ম্য়াচেই অপরাজিত ৯৭ রান করে মাঠ ছাড়লেন জস বাটলার। নন-স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে দেখলেন রাহুল তেওয়াটিয়াকে ১১ রান করতে।

IPL 2025

চলতি আইপিএলে এখনও পর্যন্ত চারজন ব্যাটার নব্বই পেরিয়ে অপরাজিত থেকেও শতরান করতে পারলেন না। গত ২৫ মার্চ পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার ৪২ বলে ৯৭ রানে অপরাজিত ছিলেন। তার ঠিক পরের দিন কেকেআরের কুইন্টন ডি কক অপরাজিত থাকেন ৬১ বলে ৯৭ রানে।

গত ১০ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের লোকেশ রাহুল ৫৩ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন। গতকাল জস বাটলার। চলতি আইপিএলে এখনও পর্যন্ত মাত্র তিনজন ব্যাটারই শতরান করেছেন। প্রথম শতরানটি করেছিলেন ঈশান কিষাণ। সানরাইজার্স হায়দরাবাদের এই ব্যাটার করেন ৪৭ বলে অপরাজিত ১০৬।

এবারের আইপিএলের দ্বিতীয় শতরানটি আসে পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আর্যর ব্যাট থেকে। তিনি ৪২বলে ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা এবারের আইপিএলে ব্যক্তিগত সর্বাধিক রানের নজিরটি নিজের দখলে রেখেছেন। তিনি ৫৫ বলে ১৪১ রান করেন।

ফলে এই পরিসংখ্যানেই দেখা যাচ্ছে এবারের আইপিএলে শতরানকারীদের সংখ্যা আরও বাড়তেই পারতো। আরও যে বিষয়টি সামনে আসছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ব্যক্তিগত মাইলস্টোনের চেয়ে দলগত স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছেন প্লেয়াররা।

জস বাটলার যেমন বলেছেন, খুব ভালো লাগছে ২ পয়েন্ট নিশ্চিত করতে পেরে। ব্যাটিংয়ের জন্য দারুণ উইকেট ছিল। শেষ অবধি থাকতে চেয়েছিলাম। পরিকল্পনামাফিক আগ্রাসী ব্যাটিং করতে চেয়েছিলাম। ভালো পার্টনারশিপও হয়েছে। আমাদের কাছে জেতাটাই বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমি রাহুল (তেওয়াটিয়া)-কে বলি, আমার স্কোরের কথা মাথায় না রাখতে। আমাদের জিততেই হতো। বিগত কয়েক বছর ধরেই রাহুল নেমেই বড় শট নিয়ে আমাদের জেতাচ্ছেন। ফের সেটা হলো, ভালো লাগছেয

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+