IPL 2025 MVP: জোফ্রা আর্চার পেলেন ম্যাচের সেরার পুরস্কার, ওয়ার্নকে পিছনে ফেলে বিরাট কীর্তি স্যামসনের
IPL 2025: পাঞ্জাব কিংসকে ৫০ রানে চূর্ণ করল রাজস্থান রয়্যালস। প্রথম ওভারে দুটি উইকেট এবং শেষ ওভারে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন জোফ্রা আর্চার।
আর্চার ৪ ওভারে ২৫ রান দিয়ে পেলেন তিনটি উইকেট। শনিবার তিনি ঈর্ষণীয় নজিরও স্পর্শ করলেন। ম্যাচ জেতার নিরিখে শেন ওয়ার্নকে পিছনে ফেলে রাজস্থান রয়্যালসের সফলতম অধিনায়ক হলেন সঞ্জু স্যামসন।

চলতি আইপিএলে প্রথম তিনটি ম্যাচে উইকেটকিপিং করেননি স্যামসন। ফলে নেতৃত্ব দিচ্ছিলেন রিয়ান পরাগ। পাঞ্জাব কিংস ম্যাচেই প্রথমবার চলতি আইপিএলে অধিনায়কত্ব করলেন। রাজস্থান রয়্যালস সঞ্জুর নেতৃত্বে পেল ৩২তম জয়।
২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস খেতাব জিতেছিল। তারপর আর খেতাব জেতেনি। ওয়ার্নের নেতৃত্বে রাজস্থান রয়্যালস আইপিএলে ৫৬টি ম্যাচ খেলে জিতেছে ৩১টিতে। সঞ্জুর ওয়ার্নকে টপকাতে লাগল ৬২টি ম্যাচ। রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে রাজস্থান ২৩টি ও স্টিভ স্মিথের নেতৃত্বে ১৫টি ম্যাচ জিতেছে।
দলে তরুণ ক্রিকেটাররা থাকলেও যেভাবে সকলে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাট করছেন তাতে খুশি সঞ্জু। তবে তাঁর একটা সময় মনে হচ্ছিল পাওয়ারপ্লেতে যেভাবে শুরু করা গিয়েছিল তার তুলনায় রানের গতি হয়তো কমেছে। শেষ অবধি ভালো স্কোরে পৌঁছনো স্বস্তির।
জোফ্রা আর্চার ও সন্দীপ শর্মার বোলিংয়ের প্রশংসা করেন সঞ্জু। জোফ্রা ঘণ্টায় দেড়শো কিলোমিটার বেগে বল করেন, সন্দীপ ঘণ্টায় ১১৫ কিলোমিটারের আশেপাশে। এতে প্রতিপক্ষ ব্যাটারদের অস্বস্তি হচ্ছে বলে ধারণা সঞ্জুর। যদিও সন্দীপ এদিন ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগেও বল করেছেন। চাপের মুখে আর্চার, সন্দীপদের উপর নিজের আস্থার কথা গোপন রাখেননি স্যামসন।
Archer on 🎯
— IndianPremierLeague (@IPL) April 5, 2025
Jofra Archer's double timber-strike gives #RR a dream start 💥
Updates ▶ https://t.co/kjdEJydDWe#TATAIPL | #PBKSvRR | @JofraArcher | @rajasthanroyals pic.twitter.com/CfLjvlCC6L
জোফ্রা আর্চার প্রথম ওভারেই বোল্ড করেছিলেন প্রিয়াংশ আর্য ও শ্রেয়স আইয়ারকে। তাঁর গতিসম্পন্ন ওভার উপভোগ করার কথা বলেছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক। আর্চার রাজস্থান রয়্যালসের হয়ে ৫০তম শিকার ঝুলিতে পুরে ফেললেন পাঞ্জাব কিংস ম্যাচে।
রাজস্থান রয়্যালসের প্রথম বোলার হিসেবে আইপিএলে ৫০ উইকেট নেন শেন ওয়ার্ন। এরপর সেই কীর্তি স্পর্শ করেছেন যুজবেন্দ্র চাহাল (রাজস্থান রয়্যালসের সর্বাধিক উইকেটশিকারী, ৬৬ উইকেট), সিদ্ধার্থ ত্রিবেদী, শেন ওয়াটসন, জেমস ফকনার। এবার সেই তালিকায় নাম লেখালেন জোফ্রা আর্চার।
ম্যাচের সেরার পুরস্কার পেয়ে আর্চার বলেন, দলের জন্য অবদান রাখতে পেরে ভালো লাগছে। এমন দিন গেলে সমস্ত কিছুকে কাজে লাগাতে হয়। খারাপের কথা সরিয়ে রেখে ভালো কিছুকে উপভোগ করতে হয়। সকলেই যেখানে ভালো কিছু করতে বদ্ধপরিকর সেখানে ব্যাটারদের বিরুদ্ধে বোলারদের চ্যালেঞ্জ যে সহজ নয় তার উল্লেখ করেন আর্চার। আর্চারের কথায়, ভালো দিনকে উপভোগ করতে হয়। তবে এটাও মাথায় রাখতে হয় যে খারাপ দিনও আসতে পারে শীঘ্রই।












Click it and Unblock the Notifications