IPL 2025: অপেক্ষার অবসান, বিরাট ম্যাচের আগেই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন বুমরাহ
রামনবমীর সকালেই মুম্বই ইন্ডিয়ান্স ভক্তদের জন্য বিরাট সুখবর। অবশেষে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন জসপ্রীত বুমরাহ। আইপিএলের শুরু থেকে কবে বুমরাহ মুম্বই দলের সঙ্গে যোগ দেবে সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছিল।। অবশেষে যাবতীয় অপেক্ষার অবসান হল রবিবারই।
মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিলেন ভারতীয় দলের তারকা পেসার বুমরাহ। রবিবার সকালে মুম্বই ইন্ডিয়ান্স দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে তারকা পেসারের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্ডার-গাভাসকর ট্রফি শেষ ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি বুমরাহ।

গত সপ্তাহে একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল নেটে পুরোদমে অনুশীলন করছেন ভারতীয় দলের তারকা পেসার। এই ছবি দেখে কিছুটা হলেও খুশি হয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরা। যদিও পরে জানা গিয়েছিল বুমরাহের মুম্বই ইন্ডিয়ান্স দলে প্রত্যাবর্তন করতে আরও কিছুটা সময় লাগবে।
আইপিএলের প্রথম চারটি ম্যাচে বুমরাহ ছাড়াই মাঠে নামতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। এতদিন আসলে বুমরাহকে নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাইছিলেন না এনসিএ বা বিসিসিআই। তাই তাঁকে সম্পূর্ণ ফিট না হলে কোনভাবেই সবুজ সংকেত দিতে রাজি ছিলেন না এনসিএ-র বিশেষজ্ঞরা। তবে কয়েকদিন আগেই জানা গিয়েছিল খুব দ্রুতই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেবেন বুমরাহ। অবশেষে দলের তারকা পেসারকে পেয়ে স্বস্তিতে মুম্বই থিম ট্যাঙ্ক।
𝑹𝑬𝑨𝑫𝒀 𝑻𝑶 𝑹𝑶𝑨𝑹 🦁#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL pic.twitter.com/oXSPWg8MVa
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025
চলতি আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি পাঁচবারের চ্যাম্পিয়নদের। চারটির মধ্যে তিনটি ম্যাচেই হারতে হয়েছে তাদের। একমাত্র ঘরের মাঠে কেকেআরের বিরুদ্ধে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আগামীকাল ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ আরসিবি। বিরাটদের বিরুদ্ধে ম্যাচে বুমরাহ খেলতে নামবেন কিনা সেটা নিয়ে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না কারণ সদ্য মুম্বই ইন্ডিয়ান শিবিরে যোগ দিয়েছেন।
সোমবারই বিরাট ম্যাচে বুমরাহকে খেলানোর ঝঁুকি নেবে কিনা মুম্বই টিম ম্যানেজমেন্ট তা এখনও নিশ্চিত নয়। তবে দলের যা পরিস্থিতি তাতে বুমরাহকে একান্ত প্রয়োজন মুম্বই ইন্ডিয়ান্সের। মুম্বই ইন্ডিয়ান্স দলের প্রধান তারকা পেসার জসপ্রীত বুমরাহ খেলতে পারেনি প্রথম চার ম্যাচে। যা চলতি মরশুমের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে শুরুতেই কিছুটা সমস্যায় ফেলেছে। বুমরাহের মতো বোলার যেকোন ম্যাচেরই রঙ পাল্টে দিতে পারেন। কিন্তু তাঁর মতো অভিজ্ঞ পেসার খেলতে না পারায় কিছুটা বেকায়দায় পড়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।












Click it and Unblock the Notifications