IPL 2025: বুমরাহ নেমে পড়লেন মুম্বই ইন্ডিয়ান্সের অনুশীলনে, আরসিবি ম্যাচেই খেলানোর আভাস দিলেন জয়বর্ধনে

IPL 2025: আইপিএলে কাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের। তাতেই জসপ্রীত বুমরাহকে খেলানোর আভাস দিলেন হেড কোচ মাহেলা জয়বর্ধনে।

জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া সফরেই পিঠের চোটে কাবু ছিলেন বুমরাহ। লোয়ার ব্যাক স্ট্রেসজনিত কারণে খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। অবশেষে ফিট হয়ে ফিরছেন মাঠে।

IPL 2025

মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ জয়বর্ধনে বলেন, বুমরাহকে আমরা পাচ্ছি। অনুশীলনও করেছেন। কালকের ম্যাচেও তাঁকে যে নামানো হবে সেই আভাসও দিয়ে রাখলেন হেড কোচ।

জয়বর্ধনে বলেন, গতকালই তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সে তাঁর ফিটনেস যাচাইয়ের পর মুম্বই ইন্ডিয়ান্সের ফিজিওদের তত্ত্বাবধানে থাকার অনুমতি দেওয়া হয়েছে। বুমরাহ আজ বোলিংও করেছেন। সব কিছু ঠিকঠাকই রয়েছে।

বুমরাহর রিহ্যাব চলছিল বেঙ্গালুরুতে সেন্টার অব এক্সেলেন্সের তত্ত্বাবধানে। ধীরে ধীরে বাড়ানো হয়েছে ওয়ার্কলোড। সব দিক যাচাই করে তাঁকে ম্যাচ খেলার অনুমতি দেওয়া হয়েছে। বিরাট কোহলিদের আরসিবির বিরুদ্ধে বুমরাহকে পাওয়া নিশ্চিতভাবেই দলের শক্তি বৃদ্ধি ঘটাল।

মুম্বই ইন্ডিয়ান্স চারটি ম্যাচ খেলে হেরেছে তিনটিতে। বুমরাহর অনুপস্থিতিতে ভিগনেশ পুথুর, অশ্বিনী কুমার, সত্যনারায়ণ রাজুর মতো তরুণ ক্রিকেটারদের উপর আস্থা রাখতে হচ্ছিল। উল্লেখ্য, সিডনি টেস্ট চলাকালীনই লোয়ার ব্যাক স্ট্রেস রিয়্যাকশনের সমস্যায় ভুগছিলেন দেশের ১ নম্বর পেসার।

Take a Poll

ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে সাদা বলের সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি আইপিএলেও চারটি ম্যাচ তিনি খেলতে পারেননি। আইপিএলের পর ভারত পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ডে। ফলে বুমরাহ নিজেও পুরো ফিট হয়েই মাঠে ফিরতে চাইছিলেন। যাতে পরবর্তীকালে আর সমস্যা না থাকে। আইপিএলে ২০১৩ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সে আছেন বুমরাহ। ২০২৩ সালে চোটের কারণে খেলতে পারেননি শুধু। ১৩৩টি ম্যাচে নিয়েছেন ১৬৫ উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+