IPL 2025: প্রত্যাবর্তনের ম্য়াচে উইকেটহীন বুমরাহ, মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে বিরাটের দাপট
চোট-আঘাতের সমস্যা কাটিয়ে ২২ গজে বল হাতে প্রত্যাবর্তন করলেন জসপ্রীত বুমরাহ। তিন মাসের বেশি সময় পর প্রত্যাবর্তন হল বুমরাহের। রবিবারই মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ জানানো হয়েছিল শিবিরে যোগ দিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার। অবশেষে বিরাট ম্যাচেই প্রত্যাবর্তন হল বুম বুম বুমরাহের। প্রত্যাবর্তনের ম্য়াচে বুমরাহের বোলিং জমল না খুব একটা। বিরাটের ব্য়াটিং কিন্তু হিট।
বুমরাহ শেষ বার খেলেছিলেন ভারতের হয়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে।সিডনি টেস্ট চলাকালীন পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারেননি বুমরাহ। ৯২ দিন পর আবার খেলতে নামলেন জসপ্রীত বুমরাহ। । সোমবার আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন বুমরাহ।

আসলে বুমরাহকে নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাইছিলেন না এনসিএ বা বিসিসিআই। তাই তাঁকে সম্পূর্ণ ফিট না হলে কোনভাবেই সবুজ সংকেত দিতে রাজি ছিলেন না এনসিএ-র বিশেষজ্ঞরা।আইপিএলের প্রথম চারটি ম্যাচে বুমরাহ ছাড়াই মাঠে নামতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। অবশেষে আরসিবির বিরুদ্ধে ম্যাচে টসের সময় অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ঘোষণা করলেন বুমরাহ দলে ফিরছেন। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক বলেন, বুমরাহ দলে ফিরছে। রোহিতও (শর্মা) ফিরছে। অভিজ্ঞ ক্রিকেটারেরা দলে ফিরলে অবশ্যই শক্তি বাড়বে।
আরসিবির বিরুদ্ধে প্রথম ওভারে বোলিং করতে গিয়ে ১০ রান খরচ করলেন। দ্বিতীয় ওভারে রান দিলেন ৫। কিন্ত প্রথম দুই ওভারেই উইকেট পেলেন না বুমরাহ। শেষ পর্যন্ত বাকি দুই ওভারেও কোনও উইকেট পেলেন না। ৪ ওভারে ২৯ রান খরচ করলেন। প্রত্যাবর্তনের ম্যাচে হাতশূন্যই থাকল বুমরাহের।
এদিকে বুমরাহের প্রত্যাবর্তনের মঞ্চে ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্স করলেন বিরাট কোহলি। ইডেনে কেকেআরের বিরুদ্ধে ম্যাচে অর্ধশতরান করার পর সেভাবে রান পাচ্ছিলেন না। কিন্ত মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচেই আবার স্বমহিমায় বিরাট। ৪২ বলে করলেন ৬৭ রান। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং দুটি ছক্কায অর্ধশতরান করার পর বিরাটকে নিয়ে শতরানের প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু হার্দিক পাণ্ডিয়ার বলেই আউট হলেন।












Click it and Unblock the Notifications