Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: ঈশান কিষাণের আউট নিয়ে তুঙ্গে বিতর্ক, ম্যাচ ফিক্সিং নিয়ে নেটপাড়ায় সংশয়! সুবিধা করে দিলেন আগের দলকে?

IPL 2025: সানরাইজার্স হায়দরাবাদ আজ ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চাপে। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৪৩ রান তুলেছে।

তবে পরিস্থিতি এতটা খারাপ হতো না যদি না ঈশান কিষাণ দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিতেন। দল হারলে তিনিই উঠতে পারেন কাঠগড়ায়।

IPL 2025

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ২ রানে প্রথম উইকেট পড়ে সানরাইজার্স হায়দরাবাদের। ট্রাভিস হেড ৪ বলে ০ রানে আউট হন। এরপর তিনে ব্যাট করতে নামেন ঈশান কিষাণ। তিনি করেন ৪ বলে ১ রান। তৃতীয় ওভারের প্রথম বলেই আউট হন কিষাণ।

কিন্তু কিষাণ কি আউট ছিলেন? তা নিয়েই প্রশ্ন উঠছে। এই ওভারটি করতে যান দীপক চাহার। লেগ সাইডের বলটি গ্লান্স করতে চেয়েছিলেন কিষাণ। তা গিয়ে জমা পড়ে উইকেটকিপার রায়ান রিকেলটনের হাতে। কিন্তু উইকেটকিপার বা বোলার কেউই আউটের জন্য আবেদন করেন।

দেখা যায়, রিকেলটন বল ধরতেই কোনও দিকে না তাকিয়ে কিষাণ হাঁটা দেন সাজঘরের দিকে। আম্পায়ার বিনোদ শেষণ কিছুটা হতবাক হয়ে যান। দেখা যায়, তিনি হাত তুলেছিলেন। হয়তো ওয়াইড দিতেন। কিন্তু কিষাণ মাঠ ছাড়ার জন্য হাঁটা দেওয়ায় তিনি আউট দেন।

ঈশান কিষাণ মাঠ ছাড়ার সময় মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ছুটে গিয়ে তাঁকে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা না করার জন্য হেলমেটে হাত দিয়ে ধন্যবাদ জানান। পিঠ চাপড়ে দিয়ে দেখা গিয়েছে সূর্যকুমার যাদবকেও।

কিন্তু পরে আল্ট্রা এজে দেখা গিয়েছে বল কিষাণের ব্যাটেই লাগেনি। ফলে যদি আম্পায়ার আউট দিতেন তাহলেও বেঁচে যেতে পারতেন কিষাণ। কিন্তু তিনি কেন এমন করলেন তা বোধগম্য হচ্ছে না কারোর। কিষাণ টিকে গেলে বড় ইনিংস খেলতেই পারতেন।

Take a Poll

নেটাগরিকরা প্রশ্ন তুলে দিচ্ছেন, তাহলে কি পুরানো দলকে সুবিধা করে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তনী? সানরাইজার্স হেরে গেলে কিষাণের এই পদক্ষেপ নিয়ে জল অনেক দূর গড়াতেই পারে। সানরাইজার্সের প্রথম চার ব্যাটারই আজ ব্যর্থ হয়েছেন।

ঈশান কিষাণও প্রথম ম্য়াচ বাদ দিলে বাকিগুলিতে চূড়ান্ত ব্যর্থ। ৮ ম্যাচে মাত্র ১৩৯ রান করেছেন। তার মধ্যে প্রথম ম্যাচেই করেছিলেন অপরাজিত ১০৬। সেই ইনিংস বাদ দিলে বাকি ৭ ইনিংসে তিনি মাত্র একবার দুই অঙ্কের রান স্পর্শ করেছেন। গুজরাত টাইটান্স ম্যাচে করেছিলেন ১৭।

লখনউ সুপার জায়ান্টস ম্যাচে শূন্য রানে আউট হন কিষাণ। দিল্লি ক্যাপিটালস, কেকেআর ও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগের ম্যাচ-মিলিয়ে তিনটি ম্যাচে ২ রানে আউট হন। পাঞ্জাব কিংস ম্যাচে অপরাজিত ছিলেন ৯ রানে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+