IPL 2025: মলদ্বীপে ছুটির মেজাজে সানরাইজার্স , ভলিবল-নাচেই মগ্ন ঈশান-অভিষেকরা, দেখুন ভিডিও
আইপিএলের মধ্যেই মলদ্বীপে গিয়েছে গোটা সানরাইজার্স হায়দারাবাদ দল। আগামী ২ মে গুজরাতের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ রয়েছে প্যাট কামিন্সদের। মাঝের সময়টা মলদ্বীপের সমুদ্র সৈকতে উপভোগ করছেন সানরাইজার্স হায়দারাবাদ দলের ক্রিকেটাররা।
ক্রিকেট থেকে আপাতত কিছুটা দূরে রয়েছে সানরাইজার্স হায়দারাবাদ দল। মলদ্বীপে তারা ছুটির মেজাজেই রয়েছেন। ক্রিকেট নয় আপাতত ঈশান কিষাণরা, অভিষেক শর্মারা মেতে আছেন বালুকারাশিতে ভলিবল খেলায় এবং নাচের স্টেপে। সানরাইজার্স হায়দারাবাদ দলের ক্রিকেটাররা ছুটি কাটাতে মলদ্বীপে উড়ে গিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বালির মধ্যে ভলিবল খেলছেন সানরাইজার্স হায়দারাবাদ দলের ক্রিকেটার। ঈশান কিষাণ, অভিষেক শর্মারা ভলিবল খেলাটা দারুণ ভাবে উপভোগ করছেন। তাদের খেলা সাক্ষী থাকছেন ট্রাভিস হেড। ভলিবল খেলা চুটিয়ে উপভোগ করতে দেখা যায় ঈশান কিষাণকে।
সানরাইজার্স হায়দারাবাদ দলের পক্ষ থেকে আরও একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে কোরিওগ্রাফারের ভূমিকায় দেখা যাচ্ছে ঈশান কিষাণকে। সানরাইজার্স হায়দারাবাদ দলের উইকেটরক্ষক ব্যাটার সতীর্থ নীতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মাদের নাচের স্টেপ শেখাচ্ছেন। এই ভিডিওতে দেখা গিয়েছে প্রথমে নীতীশ কুমার রেড্ডি ,অভিষেক শর্মা নাচের স্টেপ করে দেখান এরপর তাদের আরো ভালো ভালো স্টেপ করে দেখিয়ে দেন ঈশান কিষাণ।
Ishan '𝗧𝗵𝗲 𝗖𝗵𝗼𝗿𝗲𝗼𝗴𝗿𝗮𝗽𝗵𝗲𝗿' Kishan 😂
— SunRisers Hyderabad (@SunRisers) April 28, 2025
Ishan Kishan | Nitish Kumar Reddy | Abhishek Sharma | #PlayWithFire | #TATAIPL2025 pic.twitter.com/p4AVS8PiqI
ব্যাট হাতে এখনো পর্যন্ত খুব একটা ছন্দে পাওয়া যায়নি ঈশানকে। প্রথম ম্যাচে শতরান করলেও এর পর থেকে তার ব্যাট থেকে কাঙ্ক্ষিত রান আসেনি কিন্তু সানরাইজার্স হায়দারাবাদ দল তাঁকে ১২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে। ফলে আগামী পাঁচটা ম্যাচে ঈশানেক দিকে বাড়তি নজর থাকবে। আগামী পাঁচ ম্যাচ সানরাইজার্স হায়দারাবাদ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চলতি মরশুমের আইপিএলে একেবারে ভালো জায়গায় নেই সানরাইজার্স হায়দারাবাদ। নয় ম্যাচের মধ্যে ছয়টিতেই হেরেছে কমলা ব্রিগেড। এর মধ্যে শেষ ম্যাচে সিএসকের বিরুদ্ধে জয় পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে শিবিরে। মলদ্বীপ থেকেই কিন্তু প্লে-অফের অঙ্ক কষতে হবে হায়দরাবাদকে।












Click it and Unblock the Notifications