KKR vs RR, IPL 2025: দুরন্ত বোলিং কেকেআরের! মাঝের ওভারেই ব্যাকফুটে রাজস্থান রয়্যালস, রাহানেদের জিততে চাই ১৫২

KKR vs RR, IPL 2025: চলতি আইপিএলে প্রথম জয় পেতে কলকাতা নাইট রাইডার্সের দরকার ১৫২ রান। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান তুলল রাজস্থান রয়্যালস। ২টি করে উইকেট নিলেন বৈভব অরোরা, হর্ষিত রানা, মঈন আলি ও বরুণ চক্রবর্তী।

KKR vs RR IPL 2025

রাজস্থান রয়্যালসের হয়ে সর্বাধিক ২৮ বলে ৩৩ রান করেন ধ্রুব জুরেল। তিনি পাঁচটি চার মেরেছেন। ২টি করে চার ও ছয়ের সাহায্যে ২৪ বলে ২৯ রান করেন যশস্বী জয়সওয়াল। অধিনায়ক রিয়ান পরাগ করেন ১৫ বলে ২৫। তবে তাঁরা যেভাবে শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিলেন তাতে সরব নেটাগরিকরা।

সঞ্জু স্যামসন ১১ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। নীতীশ রানা পুরানো দলের বিরুদ্ধে ৯ বলে ৮ রান করেন। ওয়ানিন্দু হাসারঙ্গাকে ব্যাটিং অর্ডারে তুলে আনার রণকৌশলও কাজে লাগেনি। হাসারঙ্গা ৪ বলে ৪ রান করেন।

বড় রান তোলার লক্ষ্যে স্যামসনের জায়গায় ইমপ্যাক্ট সাব হিসেবে শুভম দুবেকে নামানো হয়। তিনিও ১২ বলে ৯ রানের বেশি করতে পারেননি। শিমরন হেটমায়ার করেন ৮ বলে ৭। জোফ্রা আর্চারের সংগ্রহ ১৬ বলে ৭। মাহিশ থিকশানা ১ ও তুষার দেশপাণ্ডে ২ রানে অপরাজিত থাকেন।

পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। মাঝের ওভারেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে তারা। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে ওঠে ৫৬ রান, রান রেট ছিল ৬.২২। এই সময়কালে পাঁচটি উইকেট হারায় রাজস্থান রয়্যালস। শেষ ৫ ওভারে রাজস্থান তোলে ৪১, তিন উইকেট খুইয়ে।

বৈভব অরোরা ৪ ওভারে ৩৩, হর্ষিত রানা ৪ ওভারে ৩৬, মঈন আলি ৪ ওভারে ২৩ ও বরুণ চক্রবর্তী ৪ ওভারে ১৭ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। সুনীল নারিনের অসুস্থতার কারণে আজ কেকেআরের হয়ে প্রথম ম্যাচ খেললেন মঈন। স্পেনসার জনসন ৪ ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+